কোরআন

আল কোরআন পৃষ্ঠা ৫৮৩

আন-নাবা ৩১ - আন-নাযি'আত ১৬

মোট আয়াত: ২৬মোট সূরা: ২
৭৮

সূরা আন-নাবা

আয়াত-৪০, মক্কি

৭৮:৩১

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا ٣١

Ahsanul Bayaan

নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা।

৭৮:৩২

حَدَآئِقَ وَأَعْنَـٰبًۭا ٣٢

Ahsanul Bayaan

উদ্যানসমূহ ও আঙ্গুরসমূহ।

৭৮:৩৩

وَكَوَاعِبَ أَتْرَابًۭا ٣٣

Ahsanul Bayaan

আর সমবয়স্কা উদ্‌ভিন্ন যৌবনা তরুণী।

৭৮:৩৪

وَكَأْسًۭا دِهَاقًۭا ٣٤

Ahsanul Bayaan

আর পরিপূর্ণ পানপাত্র।

৭৮:৩৫

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا كِذَّٰبًۭا ٣٥

Ahsanul Bayaan

তারা সেখানে কোন অসার ও মিথ্যা কথা শুনবে না।

৭৮:৩৬

جَزَآءًۭ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًۭا ٣٦

Ahsanul Bayaan

তোমার রবের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দানস্বরূপ।

৭৮:৩৭

رَّبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًۭا ٣٧

Ahsanul Bayaan

যিনি আসমানসমূহ, যমীন ও এতদোভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, পরম করুণাময়। তারা তাঁর সামনে কথা বলার সামর্থ্য রাখবে না।

৭৮:৩৮

يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَـٰٓئِكَةُ صَفًّۭا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًۭا ٣٨

Ahsanul Bayaan

সেদিন রূহ* ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাকে পরম করুণাময় অনুমতি দেবেন সে ছাড়া অন্যরা কোন কথা বলবে না। আর সে সঠিক কথাই বলবে। *হযরত জিবরীল (আঃ)।

৭৮:৩৯

ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا ٣٩

Ahsanul Bayaan

ঐ দিনটি সত্য। অতএব যে চায়, সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক।

৭৮:৪০

إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًۭا قَرِيبًۭا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا ٤٠

Ahsanul Bayaan

নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ দেখতে পাবে, তার দু’হাত কী অগ্রে প্রেরণ করেছে এবং কাফির বলবে ‘হায়, আমি যদি মাটি হতাম’!

৭৯

সূরা আন-নাযি'আত

আয়াত-৪৬, মক্কি

৭৯:১

وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًۭا ١

Ahsanul Bayaan

কসম নির্মমভাবে (কাফিরদের রূহ) উৎপাটনকারীদের।* * ১-৫ নং আয়াতে বিভিন্ন কাজে নিয়োজিত ফেরেশতাদের কসম করা হয়েছে।

৭৯:২

وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًۭا ٢

Ahsanul Bayaan

আর কসম সহজভাবে বন্ধনমুক্তকারীদের।

৭৯:৩

وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًۭا ٣

Ahsanul Bayaan

আর কসম দ্রুতগতিতে সন্তরণকারীদের।

৭৯:৪

فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًۭا ٤

Ahsanul Bayaan

আর দ্রুতবেগে অগ্রসরমানদের।

৭৯:৫

فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًۭا ٥

Ahsanul Bayaan

অতঃপর কসম সকল কার্যনির্বাহকারীদের।

৭৯:৬

يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ ٦

Ahsanul Bayaan

সেদিন কম্পনকারী* প্রকম্পিত করবে। *অর্থাৎ প্রথম শিংগাধ্বনি।

৭৯:৭

تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ ٧

Ahsanul Bayaan

তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী।* *দ্বিতীয় শিংগাধ্বনি।

৭৯:৮

قُلُوبٌۭ يَوْمَئِذٍۢ وَاجِفَةٌ ٨

Ahsanul Bayaan

সেদিন অনেক হৃদয় ভীত-সন্ত্রস্ত হবে।

৭৯:৯

أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌۭ ٩

Ahsanul Bayaan

তাদের দৃষ্টিসমূহ নত হবে।

৭৯:১০

يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ ١٠

Ahsanul Bayaan

তারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই,

৭৯:১১

أَءِذَا كُنَّا عِظَـٰمًۭا نَّخِرَةًۭ ١١

Ahsanul Bayaan

যখন আমরা চূর্ণ-বিচূর্ণ হাড় হয়ে যাব’?

৭৯:১২

قَالُوا۟ تِلْكَ إِذًۭا كَرَّةٌ خَاسِرَةٌۭ ١٢

Ahsanul Bayaan

তারা বলে, ‘তাহলে তা তো এক ক্ষতিকর প্রত্যাবর্তন’।

৭৯:১৩

فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ ١٣

Ahsanul Bayaan

আর ওটা তো কেবল এক বিকট আওয়াজ।

৭৯:১৪

فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ١٤

Ahsanul Bayaan

তৎক্ষনাৎ তারা ভূ-পৃষ্ঠে উপস্থিত হবে।

৭৯:১৫

هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ١٥

Ahsanul Bayaan

মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?

৭৯:১৬

إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى ١٦

Ahsanul Bayaan

যখন তার রব তাকে পবিত্র তুওয়া উপত্যকায় ডেকেছিলেন,

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18