আল্লাহর ৯৯ নাম: আল আসমাউল হুসনা / ইসমে আজম
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার ৯৯টি সুন্দর নাম, যা আল আসমাউল হুসনা নামে পরিচিত। এখানে প্রতিটি নামের আরবি লেখা, বাংলা অর্থ ও সহজ ব্যাখ্যা একসাথে পাবেন। আল্লাহর এই সুন্দর নামগুলো আমাদেরকে তাঁর রহমত, ক্ষমতা, প্রজ্ঞা, ক্ষমা, জ্ঞান, রিজিকদাতা সত্তা ও মহত্ত্ব সম্পর্কে গভীরভাবে ভাবতে শেখায়। আল্লাহর ৯৯ নাম জানা ঈমানকে মজবুত করে, দোয়াকে আরও অর্থবহ করে এবং বান্দার অন্তরে আল্লাহর সাথে গভীর ভালোবাসা ও সম্পর্ক তৈরি করে।
কেন আল্লাহর ৯৯ নাম শিখবেন?
আল্লাহর ৯৯ নাম শেখা একজন মুমিনকে আল্লাহকে আরও গভীরভাবে চিনতে, ভালোবাসা, আশা ও ভরসা নিয়ে তাঁর কাছে দোয়া করতে সাহায্য করে। আর-রহমান, আল-গাফফার, আল-আলীম, আর-রাজ্জাকের মতো নামগুলো জানলে হৃদয়ে আল্লাহর রহমত, ক্ষমা, জ্ঞান ও রিজিকের প্রতি আরও বেশি সংযুক্তি তৈরি হয়। তাই আল আসমাউল হুসনা অর্থ ও ব্যাখ্যাসহ শেখা দৈনন্দিন যিকির, দোয়া এবং ইসলামিক জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত উপকারী।
- ০১
আর-রাহমান
পরম দয়ালু, পরম করুণাময়, সবচেয়ে দয়ালু, কল্যাণময়
الرَّحْمَنُ
- ০২
আর-রাহীম
অতিশয়-মেহেরবান, অতি দয়ালু
الرَّحِيمُ
- ০৩
আল-মালিক
সর্বকর্তৃত্বময়, অধিপতি, মালিক
الْمَلِكُ
- ০৪
আল-কুদ্দুস
নিষ্কলুষ, অতি পবিত্র
الْقُدُّوسُ
- ০৫
আস-সালাম
নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী, ত্রাণকর্তা, দোষমুক্ত
السَّلَامُ
- ০৬
আল-মু'মিন
নিরাপত্তা ও ঈমান দানকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী
الْمُؤْمِنُ
- ০৭
আল-মুহাইমিন
পরিপূূর্ন রক্ষণাবেক্ষণকারী, রক্ষক, অভিভাবক, প্রতিপালনকারী
الْمُهَيْمِنُ
- ০৮
আল-আ'জীজ
পরাক্রমশালী, অপরাজেয়, সর্বাধিক সম্মানিত, মহাসম্মানিত
الْعَزِيزُ
- ০৯
আল-জাব্বার
দুর্নিবার, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত
الْجَبَّارُ
- ১০
আল-মুতাকাব্বিইর
নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী, সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত, অহংকারী
الْمُتَكَبِّرُ
- ১১
আল-খালিক্ব
সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী
الْخَالِقُ
- ১২
আল-বারী
সঠিকভাবে সৃষ্টিকারী
الْبَارِئُ
- ১৩
আল-মুছউইর
আকৃতি-দানকারী
الْمُصَوِّرُ
- ১৪
আল-গফ্ফার
পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল
الْغَفَّارُ
- ১৫
আল-ক্বাহার
কঠোর, মহাপ্রতাবশালী, দমনকারী
الْقَهَّارُ
- ১৬
আল-ওয়াহ্হাব
সবকিছু দানকারী, দানশীল, স্থাপনাকারী
الْوَهَّابُ
- ১৭
আর-রজ্জাক্ব
রিযিকদাতা
الرَّزَّاقُ
- ১৮
আল-ফাত্তাহ
বিজয়দানকারী, শ্রেষ্ঠ ফয়সালাকারী, প্রারম্ভকারী
الْفَتَّاحُ
- ১৯
আল-আ'লীম
সর্বজ্ঞ, মহাজ্ঞানী
الْعَلِيمُ
- ২০
আল-ক্ববিদ্ব'
নিয়ন্ত্রণকারী, সরল পথ প্রদর্শনকারী
الْقَابِضُ
- ২১
আল-বাসিত
প্রশস্তকারী
الْبَاسِطُ
- ২২
আল-খফিদ্বু
অবনতকারী (কাফির ও মুশরিকদের, অবিশ্বাসীদের অপমানকারী)
الْخَافِضُ
- ২৩
আর-রফীই'
উন্নতকারী, উঁচুকারী
الرَّافِعُ
- ২৪
আল-মুই'জ্ব
সম্মান-দানকারী
الْمُعِزُّ
- ২৫
আল-মুদ্বি'ল্লু (আল-মুযিল্ল)
(অবিশ্বাসীদের) বেইজ্জতকারী, সম্মান হরণকারী
الْمُذِلُّ
- ২৬
আস্-সামিই'
সর্বশ্রোতা
السَّمِيعُ
- ২৭
আল-বাছীর
সর্ববিষয়-দর্শনকারী, সর্বদ্রষ্টা
الْبَصِيرُ
- ২৮
আল-হা'কাম
অটল বিচারক, মহা বিচারপতি, হুকুমদাতা
الْحَكَمُ
- ২৯
আল-আ'দল
পরিপূর্ণ-ন্যায়বিচারক, নিখুঁত, ন্যায় বিচারক
الْعَدْلُ
- ৩০
আল-লাতীফ
সকল-গোপন-বিষয়ে-অবগত, সূক্ষ্মদর্শী, অমায়িক
اللَّطِيفُ
- ৩১
আল-খ'বীর
সকল ব্যাপারে জ্ঞাত, সর্বজ্ঞ
الْخَبِيرُ
- ৩২
আল-হা'লীম
অত্যন্ত ধৈর্যশীল, মহা সহনশীল, প্রশ্রয়দাতা
الْحَلِيمُ
- ৩৩
আল-আ'জীম
সর্বোচ্চ-মর্যাদাশীল, মহা মর্যাদাপূর্ণ, অতি বিরাট
الْعَظِيمُ
- ৩৪
আল-গফুর
পরম ক্ষমাশীল, মার্জনাকারী, অতীব ক্ষমাশীল
الْغَفُورُ
- ৩৫
আশ্-শাকুর
গুনগ্রাহী, সুবিবেচক
الشَّكُورُ
- ৩৬
আল-আ'লিইউ
উচ্চ-মর্যাদাশীল
الْعَلِيُّ
- ৩৭
আল-কাবিইর (আল-কাবীর)
সুমহান, অতি বিরাট
الْكَبِيرُ
- ৩৮
আল-হা'ফীজ
সংরক্ষণকারী
الْحَفِيظُ
- ৩৯
আল-মুক্বীত
সকলের জীবনোপকরণ-দানকারী, সংরক্ষণকারী, লালনপালনকারী
الْمُقِيتُ
- ৪০
আল-হাসীব
হিসাব-গ্রহণকারী, মহা মীমাংসাকারী
الْحَسِيبُ
- ৪১
আল-জলীল
পরম মর্যাদার অধিকারী, গৌরবান্বিত
الْجَلِيلُ
- ৪২
আল-কারীম
সুমহান দাতা, মহা সম্মানিত, মহা দয়ালু
الْكَرِيمُ
- ৪৩
আর-রক্বীব
তত্ত্বাবধায়ক
الرَّقِيبُ
- ৪৪
আল-মুজীব
জবাব-দানকারী, সাড়া দানকারী, উত্তরদাতা, দো‘আ কবুলকারী
الْمُجِيبُ
- ৪৫
আল-ওয়াসি'
সর্ব-ব্যাপী, অসীম, ব্যাপক
الْوَاسِعُ
- ৪৬
আল-হাকীম
পরম-প্রজ্ঞাময়, সুবিজ্ঞ, সুদক্ষ
الْحَكِيمُ
- ৪৭
আল-ওয়াদুদ
(বান্দাদের প্রতি) সদয়, প্রেমময়, পরম স্নেহশীল
الْوَدُودُ
- ৪৮
আল-মাজীদ
সকল-মর্যাদার-অধিকারী, মহিমান্বিত, সম্মানিত
الْمَجِيدُ
- ৪৯
আল-বাই'ছ'
পুনুরুজ্জীবিতকারী
الْبَاعِثُ
- ৫০
আশ্-শাহীদ
সর্বজ্ঞ-স্বাক্ষী, প্রত্যক্ষদর্শী
الشَّهِيدُ
- ৫১
আল-হা'ক্ব
পরম সত্য
الْحَقُّ
- ৫২
আল-ওয়াকিল
পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী, তত্ত্বাবধায়ক, সহায় প্রদানকারী, আস্থাভাজন উকিল
الْوَكِيلُ
- ৫৩
আল-ক্বউইউ
পরম-শক্তির-অধিকারী
الْقَوِيُّ
- ৫৪
আল-মাতীন
সুদৃঢ়, সুস্থির
الْمَتِينُ
- ৫৫
আল-ওয়ালিইউ
অভিভাবক ও সাহায্যকারী
الْوَلِيُّ
- ৫৬
আল-হা'মীদ
সকল প্রশংসার অধিকারী, সকল প্রশংসার দাবীদার, মহা প্রশংসনীয়
الْحَمِيدُ
- ৫৭
আল-মুহছী
সকল সৃষ্টির ব্যপারে অবগত
الْمُحْصِي
- ৫৮
আল-মুব্দি'
প্রথমবার-সৃষ্টিকর্তা, অগ্রণী, প্রথম প্রবর্তক
الْمُبْدِئُ
- ৫৯
আল-মুঈ'দ
পুনরায়-সৃষ্টিকর্তা
الْمُعِيدُ
- ৬০
আল-মুহ'য়ী
জীবন-দানকারী
الْمُحْيِي
- ৬১
আল-মুমিত
মৃত্যু-দানকারী
الْمُمِيتُ
- ৬২
আল-হাইয়্যু
চিরঞ্জীব, যার কোন শেষ নেই
الْحَيُّ
- ৬৩
আল-ক্বাইয়্যুম
সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী
الْقَيُّومُ
- ৬৪
আল-ওয়াজিদ
অফুরন্ত ভান্ডারের অধিকারী
الْوَاجِدُ
- ৬৫
আল-মাজিদ
সুপ্রসিদ্ধ, শ্রেষ্ঠত্বের অধিকারী
الْمَاجِدُ
- ৬৬
আল-ওয়াহি'দ
এক ও অদ্বিতীয়
الْوَاحِدُ
- ৬৭
আল-আহাদ
এক ও অদ্বিতীয়
الْأَحَدُ
- ৬৮
আছ্-ছমাদ
অমুখাপেক্ষী, অবিনশ্বর, চিরন্তন, স্বয়ং সম্পূর্ণ
الصَّمَدُ
- ৬৯
আল-ক্বদির
সর্বশক্তিমান, মহা ক্ষমতাধর
الْقَادِرُ
- ৭০
আল-মুক্ব্তাদির
নিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী
الْمُقْتَدِرُ
- ৭১
আল-মুক্বদ্দিম
অগ্রসারক, সর্বাগ্রে সহায়তা প্রদানকারী
الْمُقَدِّمُ
- ৭২
আল-মুয়াক্খির
অবকাশ দানকারী, বিলম্বকারী
الْمُؤَخِّرُ
- ৭৩
আল-আউয়াল
অনাদি, প্রথম
الْأَوَّلُ
- ৭৪
আল-আখির
অনন্ত, সর্বশেষ
الْآخِرُ
- ৭৫
আজ-জ'হির
সম্পূর্নরূপে-প্রকাশিত, প্রকাশ্য
الظَّاهِرُ
- ৭৬
আল-বাত্বিন
দৃষ্টি হতে অদৃশ্য, গোপন
الْبَاطِنُ
- ৭৭
আল-ওয়ালি
সমস্ত কিছুর অভিভাবক
الْوَالِي
- ৭৮
আল-মুতাআ'লি
সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে
الْمُتَعَالِي
- ৭৯
আল-বার্
পরম-উপকারী, অণুগ্রহশীল, কল্যাণকারী
الْبَرُّ
- ৮০
আত্-তাওয়াব
তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী, ক্ষমাকারী
التَّوَّابُ
- ৮১
আল-মুনতাক্বিম
প্রতিশোধ-গ্রহণকারী
الْمُنْتَقِمُ
- ৮২
আল-আ'ফঊ
পরম-উদার, শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী, পাপ মোচনকারী
الْعَفُوُّ
- ৮৩
আর-রউফ
পরম-স্নেহশীল, সদয়, সমবেদনা প্রকাশকারী, dয়াশীল
الرَّءُوفُ
- ৮৪
মালিকুল-মুলক
সমগ্র জগতের বাদশাহ্
مَالِكُ الْمُلْكِ
- ৮৫
যুল-জালালি-ওয়াল-ইকরাম
মহিমান্বিত ও dয়াবান সত্তা, মহা মর্যাদাবান, মহা মহত্ত্ব ও মহা সম্মানিত
ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
- ৮৬
আল-মুক্ব্সিত
হকদারের হক-আদায়কারী
الْمُقْسِطُ
- ৮৭
আল-জামিই'
একত্রকারী, সমবেতকারী
الْجَامِعُ
- ৮৮
আল-গণিই'
অমুখাপেক্ষী ধনী
الْغَنِيُّ
- ৮৯
আল-মুগণিই'
পরম-অভাবমোচনকারী, সমৃদ্ধকারী, উদ্ধারকারী
الْمُغْنِي
- ৯০
আল-মানিই'
অকল্যাণরোধক, প্রতিরোধকারী, রক্ষাকর্তা, নিষেধকারী, বারণকারী
الْمَانِعُ
- ৯১
আয-যর
ক্ষতিসাধনকারী, যন্ত্রনাদানকারী, উৎপীড়নকারী
الضَّارُّ
- ৯২
আন্-নাফিই'
কল্যাণকারী, অনুগ্রাহক, উপকারকারী, হিতকারী
النَّافِعُ
- ৯৩
আন্-নূর
পরম-আলো, আলোক
النُّورُ
- ৯৪
আল-হাদী
পথ-প্রদর্শক, হিদায়েতকারী
الْهَادِي
- ৯৫
আল-বাদীই'
অতুলনীয়
الْبَدِيعُ
- ৯৬
আল-বাক্বী
চিরস্থায়ী, অবিনশ্বর
الْبَاقِي
- ৯৭
আল-ওয়ারিস'
উত্তরাধিকারকারী
الْوَارِثُ
- ৯৮
আর-রাশীদ
সঠিক পথ-প্রদর্শক, বিচক্ষণ, সচেতন
الرَّشِيدُ
- ৯৯
আস-সবুর
অত্যধিক ধৈর্যধারণকারী
الصَّبُورُ