৭৬৯. পবিত্র জীবন ও সহজ মৃত্যু চাওয়া
আল্লাহ্র রাসূল (ﷺ) এভাবে দোয়া করতেন -
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِيْشَةً نَقِيَّةً وَمِيْتَةً سَوِيَّةً وَمَرَدًّا غَيْرَ مُخْزٍ وَلَا فَضِحٍ
اَللّٰهُمَّ اِنِّيْ اَسْاَلُكَ عِيْشَةً نَّقِيَّةً وَّمِيْتَةً سَوِيَّةً وَّمَرَدًّا غَيْرَ مُخْزٍ وَّلَا فَضِحٍ
আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা ই'শাতান নাক্বিয়্যাতান ওয়া মিতাতান সাওয়ি'য়্যাতান ওয়া মারাদ্দান গাইরা মুখ্ঝীন ওয়ালা- ফাদি'হীন
অনুবাদ
হে আল্লাহ্! আমি তোমার কাছে চাই পরিচ্ছন্ন জীবন, সরল মৃত্যু এবং অপমান ও লাঞ্ছনামুক্ত প্রত্যাবর্তন।