আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) এসব দোয়া পড়তেন -
اَللَّهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا وَأَكْرِمْنَا وَلَا تُهِنَّا وَأَعْطِنَا وَلَا تَحْرِمْنَا وَآثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا وَأَرْضِنَا وَارْضَ عَنَّا
اَللّٰهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا وَاَكْرِمْنَا وَلَا تُهِنَّا وَاَعْطِنَا وَلَا تَحْرِمْنَا وَاٰثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا وَاَرْضِنَا وَارْضَ عَنَّا
আল্লা-হুম্মা, ঝিদ্না- ওয়ালা- তান্ক্কুস্ব্না- ওয় আক্রিম্না- ওয়ালা- তুহিন্না- ওয়া আ'ত্বিনা- ওয়ালা- তা’হ্রিম্না- ওয়া আ-ছির্না- ওয়ালা- তুঅ্ছির ‘আলাইনা- ওয়া আর্দ্বিনা- ওয়ার্দ্বা ‘আন্না-
হে আল্লাহ্! আমাদের বাড়িয়ে দাও, কমিয়ে দিয়ো না; আমাদের সম্মানিত করো, অপমানিত করো না; আমাদের দাও, বঞ্চিত করো না; আমাদের প্রাধান্য দাও, আমাদের উপর কাউকে প্রাধান্য দিয়ো না; আমাদের সন্তুষ্ট করো এবং আমাদের উপর সন্তুষ্ট হও।
এরপর নবী (ﷺ) বলেন, “আমার উপর দশটি আয়াত নাযিল হয়েছে; যে -ব্যক্তি এগুলো বাস্তবায়ন করবে, সে জান্নাতে যাবে।” এরপর তিনি এ দশটি আয়াত শেষ পর্যন্ত পাঠ করে শোনান -
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ ﴿١﴾ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ ﴿٢﴾ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ ﴿٣﴾ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ ﴿٤﴾ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ ﴿٥﴾ إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ ﴿٦﴾ فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ ﴿٧﴾ وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ ﴿٨﴾ وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ ﴿٩﴾ أُولَٰئِكَ هُمُ الْوَارِثُونَ ﴿١٠﴾
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ ۙ﴿۱﴾ الَّذِیْنَ هُمْ فِیْ صَلَاتِهِمْ خٰشِعُوْنَ ۙ﴿۲﴾ وَالَّذِیْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ ﴿ۙ۳﴾ وَالَّذِیْنَ هُمْ لِلزَّكٰوةِ فٰعِلُوْنَ ۙ﴿۴﴾ وَالَّذِیْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَ ۙ﴿۵﴾ اِلَّا عَلٰۤی اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُمْ فَاِنَّهُمْ غَیْرُ مَلُوْمِیْنَ ۚ﴿۶﴾ فَمَنِ ابْتَغٰی وَرَآءَ ذٰلِكَ فَاُولٰٓئِكَ هُمُ الْعٰدُوْنَ ۚ﴿۷﴾ وَالَّذِیْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رٰعُوْنَ ۙ﴿۸﴾ وَالَّذِیْنَ هُمْ عَلٰی صَلَوٰتِهِمْ یُحَافِظُوْنَ ۘ﴿۹﴾اُولٰٓئِكَ هُمُ الْوٰرِثُوْنَ ﴿ۙ۱۰﴾
(১) অবশ্যই মুমিনগণ সফল হয়েছে, (২) যারা নিজদের সালাতে বিনয়াবনত। (৩) আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ। (৪) আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়। (৫) আর যারা তাদের নিজদের লজ্জাস্থানের হিফাযতকারী। (৬) তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তারা ছাড়া, নিশ্চয় এতে তারা নিন্দিত হবে না। (৭) অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী। (৮) আর যারা নিজদের আমানতসমূহ ও অঙ্গীকারে যত্নবান। (৯) আর যারা নিজদের সালাতসমূহ হিফাযত করে। (১০) তারাই হবে ওয়ারিস। (সূরা আল-মু'মিনূনঃ ২৩:১-১০)