আনাস ইবনু মালিক (রাঃ) এর জন্য নবী (ﷺ)-এর দোয়া

৭৮৭. আনাস ইবনু মালিক (রাঃ) এর জন্য নবী (ﷺ)-এর দোয়া

اَللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَأَطِلْ حَيَاتَهُ، وَاغْفِرْ لَهُ

اَللّٰهُمَّ، اَكْثِرْ مَالَهٗ وَوَلَدَهٗ، وَاَطِلْ حَيَاتَهٗ، وَاغْفِرْ لَهٗ

আল্লা-হুম্মা আকছির মা-লাহূ ওয়া ওয়ালাদাহূ ওয়া- আতিল ‘হায়া-তাহু ওয়াগ্‌ফির্‌ লাহু

অনুবাদ

হে আল্লাহ্‌! তুমি তার সম্পদ ও তার সন্তান বৃদ্ধি করো, তাকে দীর্ঘজীবি করো এবং তাকে ক্ষমা করো।

আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ নবী (ﷺ) আমাদের আহলে বাইতের এখানে আসতেন। একদিন তিনি এসে আমাদের জন্য দোয়া করলেন। উম্মু সুলাইম (রাঃ) বলেন, আপনার ছোট্ট খাদেমটি, আপনি তার জন্য কি দোয়া করবেন না? তিনি বলেনঃ (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)

তথ্যসূত্রবুখারীঃ ৬৩৪৪
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18