ক্রোধ দূর করার দোয়া

৭৭৬. ক্রোধ দূর করার দোয়া

আমি বলি, “হে আল্লাহ্‌র রাসূল (ﷺ) আপনি কি আমাকে এমন কোনও দোয়া শেখাবেন না, যা আমি নিজের জন্য পাঠ করব?” নবী (ﷺ) বলেন, অবশ্যই! তুমি বলো -

اَللَّهُمَّ رَبَّ مُحَمَّدٍ النَّبِيِّ اِغْفِرْ لِي ذَنْبِيْ وَأَذْهِبْ غَيْظَ قَلْبِيْ وَأَجِرْنِيْ مِنْ مُضِلاَّتِ الْفِتَنِ مَا أَحْيَيْتَنَا

اَللّٰهُمَّ رَبَّ مُحَمَّدٍ ࣘ النَّبِيِّ اِغْفِرْ لِيْ ذَنْۢبِيْ وَاَذْ هِبْ غَيْظَ قَلْبِيْ وَاَجِرْنِيْ مِنْ مُّضِلَّاتِ الْفِتَنِ مَا اَحْيَيْتَنَا

আল্লা-হুম্মা রাব্বা মুহাম্মাদিন নাবিয়্যি ইগ্‌ফীর লী যান্‌বী ওয়া আয হিব গাইযা ক্বল্‌বী ওয়া আজির্‌নী মিন মুদ্বিল্লাতি-ল ফিতানী মা- আ'হ্‌-ইয়াইতানা-

অনুবাদ

হে আল্লাহ্‌, নবী মুহাম্মাদ (ﷺ) এর রব! আমার গোনাহ মাফ করে দাও। আমার অন্তরের ক্রোধ দূর করে দাও; (ততদিন) আমাকে বিভ্রান্তকারী পরীক্ষা থেকে সুরক্ষা দাও, যতদিন তুমি আমাদের বাঁচিয়ে রাখবে।

তথ্যসূত্রহাসান (হাইসামী)। মাযমাউয যাওয়াইদঃ ১০/২৭
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18