৭৮৩. দুশ্চিন্তা, অলসতা, কাপুরুষতা ও ঋণের বোঝা হতে আশ্রয় চাওয়ার দোয়া
আনাস (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) বলতেন -
اَللَّهُمَّ اِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحُزْنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحُزْنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযুবিকা মিনাল হাম্মি ওয়াল ‘হুঝনি ওয়াল ‘আজঝি ওয়াল্ কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দ্বালা’য়িদ দায়নি ওয়া গলাবাতির রিজা-ল
অনুবাদ
হে আল্লাহ্! আমি আপনার নিকট আশ্রয় চাই চিন্তা, শোক, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, ঋণের বোঝা ও মানুষের জবরদস্তি হতে।