৭৬৮. শ্রবণ ও দৃষ্টিশক্তি থেকে উপকৃত হওয়া এবং শত্রুর বিরুদ্ধে সাহায্য চাওয়া
নবী (ﷺ) বলতেন -
اَللَّهُمَّ مَتِّعْنِيْ بِسَمْعِيْ وَبَصَرِيْ وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّيْ وَانْصُرْنِيْ عَلَى عَدُوِّيْ وَأَرِنِيْ مِنْهُ ثَأْرِيْ
اَللّٰهُمَّ مَتِّعْنِيْ بِسَمْعِيْ وَبَصَرِيْ وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّيْ وَانْصُرْنِيْ عَلٰى عَدُوِّيْ وَاَرِنِيْ مِنْهُ ثَأْرِيْ
আল্লা-হুম্মা, মাত্তি‘অ্নী বিসাম’ঈ, ওয়াবাসারী, ওয়াজ্-‘আলহুমাল ওয়া-রিছা মিন্নী। ওয়ান্-সুরনী ‘আলা- ‘আদুও্ঈ, ওয়া আরিনী মিনহু ছা’রী
অনুবাদ
হে আল্লাহ্! আমার শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি থেকে উপকৃত হওয়ার সুযোগ দাও; উভয়টিকে আমার উত্তরাধিকারী বানিয়ে দাও; আমার শত্রুর বিরুদ্ধে আমাকে সাহায্য করো; তার উপর কতটুকু প্রতিশোধ নেওয়া যাবে, তা দেখিয়ে দাও!