৪৪৫. ঋণ পরিশোধের দোয়া #১
ঋণের বোঝা পাহাড় পরিমাণ হলেও, (এ দোয়া পড়লে) আল্লাহ্ ঋণমুক্ত করে দেবেন -
اَللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
اَللّٰهُمَّ اكْفِنِيْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَاَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক
অনুবাদ
হে আল্লাহ্! তোমার হালালকেই আমার জন্য যথেষ্ট করে দাও, যেন তোমার হারামের দিকে ধাবিত না হই; আর তোমার অনুগ্রহ দিয়ে আমাকে অভাবমুক্ত করে দাও, যেন তোমাকে ছাড়া অন্য কারও মুখাপেক্ষী না হই।