৪৫৩. কেউ আপনার ক্ষমার জন্য আল্লাহ্র কাছে দোয়া করলে
আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ) থেকে বর্ণিত, তাঁর সামনে গিয়ে বলি, হে আল্লাহ্র রাসূল -
غَفَرَ اللَّهُ لَكَ
غَفَرَ اللّٰهُ لَكَ
গাফারাল্লাহু লাক
অনুবাদ
আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন!
এর জবাবে নবী (ﷺ) বলেন -
وَلَكَ
وَلَكَ
ওয়া লাক
অনুবাদ
(আল্লাহ্) তোমাকেও (ক্ষমা করুন)! [১]
এ কথা শুনে লোকজন বলে ওঠে, “আল্লাহ্র রাসূল (ﷺ) তোমার জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন?” তিনি বলেন, “হ্যাঁ! তোমাদের জন্যও।” এরপর তিনি এ আয়াত পাঠ করেন। [২]
وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ
وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ
অনুবাদ
“নিজের ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থনা করো; এবং মুমিন নারী ও পুরুষদের জন্যও।” (সূরা মুহাম্মাদ ৪৭:১৯)