হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৪

৪৭১. হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #৪

হাঁচি দাতাকে (ইয়ারহামুকাল্লাহ) বললে, তিনি উত্তরে বলবেন -

يَهْدِيْكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

يَهْدِيْكُمُ اللّٰهُ وَيُصْلِحُ بَالَكُمْ

ইয়াহদিকুমুল্লা-হু ওয়া ইউসলিহু বা-লাকুম

অনুবাদ

আল্লাহ্‌ আপনাদেরকে সুপথে পরিচালিত করুন এবং আপনাদের অবস্থাকে ভালো ও পরিশুদ্ধ করুন।

সালামের উত্তর প্রদানের ন্যায় হাঁচির দোয়ার উত্তর প্রদানের জন্য হাদীসে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সমাজে এ সুন্নাতগুলি অবহেলিত।

তথ্যসূত্রসহীহ। তিরমিযীঃ ২৭৪১
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18