৪৮৯. কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনার উপর বরকত দিন’, তার জন্য দোয়া
بَارَكَ اللَّهُ فِيكُمْ
بَارَكَ اللّٰهُ فِيْكُمْ
বা-রাকাল্লা-হু ফীকুম
অনুবাদ
আল্লাহ্ আপনাকে বরকত দান করুন।
আয়েশা (রাঃ) তখন বললেন -
وَفِيهِمْ بَارَكَ اللَّهُ
وَفِيْهِمْ بَارَكَ اللّٰهُ
ওয়াফীহিম বা-রাকাল্লা-হ
অনুবাদ
আর তাদের মধ্যেও আল্লাহ্ বরকত দিন।
তাই আমরাও একই ভাবে দোয়া করব একই রকম সাওয়াবের আশায় -
وَفِيكَ بَارَكَ اللَّهُ
وَفِيْكَ بَارَكَ اللّٰهُ
ওয়াফীকা বা-রাকাল্লা-হ
অনুবাদ
আর আপনার মধ্যেও আল্লাহ্ বরকত দিন।
আয়েশা (রাঃ) হতে বর্ণিত রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন একটি ভেড়া হাদিয়া পান এরপর তা দান করে দিতে বলেন। যখন সে দাসটি ফিরে আসল আয়েশা (রাঃ) জিজ্ঞেস করলেন, “তারা কী বলল?” সে উত্তর দিল, “তারা এই দোয়া পাঠ করল- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)