বৈঠকের শেষে কাফ্‌ফারা হিসেবে দোয়া

৪৭৫. বৈঠকের শেষে কাফ্‌ফারা হিসেবে দোয়া

سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ، اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اَنْتَ، اَسْتَغْفِرُكَ وَاَتُوْبُ اِلَيْكَ

সুব্‌হা-নাকা আল্লা-হুম্মা ওয়া বি'হামদিকা আশহাদু আল্লা- ইলা-হা ইল্লা- আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইকা

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি আপনার প্রশংসা সহকারে আপনার পবিত্রতা ঘোষণা করি। আমি সাক্ষ্য দেই যে, আপনি ছাড়া হক্ব কোনো ইলাহ নেই। আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার নিকট তাওবা করি।

আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) যখনই কোনো মজলিসে বসেছেন, অথবা কুরআন তেলাওয়াত করেছেন, অথবা সালাত আদায় করেছেন, তখনই তা কিছু বাক্যের মাধ্যমে শেষ করেছেন-(উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)

তথ্যসূত্রহাসান সহিহ। আবু দাউদঃ ৪৮৫৯
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18