৪৭৬. আনন্দদায়ক/পছন্দনীয় বিষয় দেখলে
নবী করীম (ﷺ) যখন আনন্দদায়ক কিছু লক্ষ্য করতেন, তখন বলতেন -
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ بِنِعْمَتِهٖ تَتِمُّ الصَّالِحَاتُ
আল’হাম্দু লিল্লা-হিল্লাযী বিনি'অ্মাতিহী তাতিম্মুস্ স্বা-লিহা-ত
অনুবাদ
প্রশংসা আল্লাহ্র জন্য, যার অনুগ্রহে ভালো কাজগুলো সুসম্পন্ন হয়।