৪৫২. নিজের প্রশংসা শুনলে, যা বলা উচিত
নবী (ﷺ)-এর এক সাহাবীর বৈশিষ্ট্য ছিল, তার প্রশংসা করা হলে তিনি বলতেন -
اَللَّهُمَّ لَا تُؤَاخِذْنِي بِمَا يَقُولُونَ، وَاغْفِرْ لِي مَا لَا يَعْلَمُونَ، وَاجْعَلْنِي خَيْرًا مِمَّا يَظُّنُّونَ
اَللّٰهُمَّ لَا تُؤَاخِذْنِيْ بِمَا يَقُوْلُوْنَ، وَاغْفِرْ لِيْ مَا لَا يَعْلَمُوْنَ، وَاجْعَلْنِيْ خَيْرًا مِّمَّا يَظُّنُّوْنَ
আল্লা-হুম্মা লা-তু’আ-খিযনী বিমা- ইয়াক্বূলূন, ওয়াগফিরলী মা-লা- ইয়া‘লামূন, ওয়াজ‘আলনী খাইরাম মিম্মা- ইয়াযুন্নূন
অনুবাদ
হে আল্লাহ্! তাদের কথার জন্য আমাকে পাকড়াও করো না; তারা যা জানে না, সেসব বিষয়ে আমাকে মাফ করো; আর আমাকে তাদের ধারণার চেয়ে উত্তম বানিয়ে দাও।