৪৫৯. ঋণ পরিশোধের সময় দোয়া
ঋণ পরিশোধের সময় নবী (ﷺ) বলেন -
بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالْأَدَاءُ
بارَكَ اللّٰهُ لَكَ فِىْ اَهْلِكَ وَمَالِكَ، اِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالْاَدَاءُ
বা-রাকাল্লা-হু লাকা ফী আহলিকা ওয়া মা-লিকা, ইন্নামা- জাযা-উস সালাফিল-হামদু ওয়াল আদা-
অনুবাদ
আল্লাহ্ তোমার পরিবার ও সম্পদের মধ্যে বরকত দিন! ঋণের প্রতিদান হলো প্রশংসা ও ফেরত প্রদান।