অপর মুসলিমের প্রশংসা করতে চাইলে যা বলবে

৪৫১. অপর মুসলিমের প্রশংসা করতে চাইলে যা বলবে

নবী (ﷺ) বলেন, “তোমাদের কারও যদি তার ভাইয়ের প্রশংসা করতেই হয়, তা হলে সে যেন বলে -

أَحْسِبُ فُلَانًا وَاللَّهُ حَسِيبُهُ وَلَا أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا أَحْسِبُهُ كَذَا وَكَذَا

اَحْسِبُ فُلَانًا وَاللّٰهُ حَسِيْبُهٗ وَلَا اُزَكِّيْ عَلَى اللّٰهِ اَحَدًا اَحْسِبُهٗ كَذَا وَكَذَا

আহ্‌সিবু ফুলা-নান্‌ ওয়াল্লা-হু হাসি‘বুহু ওয়ালা উযাক্কি আলাল্লা-হি আহাদান আহ্‌সিবুহু কাযা ওয়া-কাযা

অনুবাদ

অমুক সম্পর্কে আমার ধারণা এরকম, অবশ্য তার সম্পর্কে আল্লাহ্‌ই ভালো জানেন; আল্লাহ্‌র সিদ্ধান্ত ডিঙিয়ে আমি কাউকে পরিচ্ছন্ন ঘোষণা করছি না, তার সম্পর্কে আমার ধারণা হলো এরকম এরকম।

আর এটিও কেবল তখনই বলবে, যখন ওই ব্যক্তির মধ্যে এ গুণ আছে মর্মে তার কাছে স্পষ্ট জ্ঞান থাকবে।

তথ্যসূত্রবুখারীঃ ২৬৬২
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18