৪৫০. কাউকে কটু কথা বলে থাকলে, তার জন্য দোয়া
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন -
اَللَّهُمَّ فَأَيُّمَا مُؤْمِنٍ سَبَبْتُهُ فَاجْعَلْ ذَلِكَ لَهُ قُرْبَةً إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ
اَللّٰهُمَّ فَاَيُّمَا مُؤْمِنٍ سَبَبْتُهٗ فَاجْعَلْ ذٰلِكَ لَهٗ قُرْبَةً اِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ
আল্লা-হুম্মা, ফাআইউমা- মুঅ্মিনীন সাবাব্তুহূ ফাজ্'আল্ যা-লিকা লাহু ক্বুরবাতান ইলাইকা ইয়াওমাল ক্কিয়া-মাহ
অনুবাদ
হে আল্লাহ্! যে মুমিনকেই আমি কটু কথা বলেছি, সেটিকে তার জন্য কিয়ামতের দিন তোমার নৈকট্য লাভের মাধ্যম বানিয়ে দিয়ো।