বিপদগ্রস্তকে দেখলে বলার দোয়া

৪৩৪. বিপদগ্রস্তকে দেখলে বলার দোয়া

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِيْ مِمَّا ابْتَلَاكَ بِهِ وَفَضَّلَنِيْ عَلَى كَثِيْرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيْلًا

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ عَافَانِيْ مِمَّا ابْتَلَاكَ بِهٖ وَفَضَّلَنِيْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقَ تَفْضِيْلًا

আল-’হামদু লিল্লা-হিল্লাযী ‘আ-ফা-নী মিম্মাব্‌ তালা-কা বিহী ওয়া ফাদ্ব্‌দ্বালানী ‘আলা- কাছিরিন মিম্মান ‘খালাক্কা তাফ্‌দ্বীলা

অনুবাদ

প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি তোমাকে যে বিপদটি দিয়ে পরীক্ষা করেছেন সে বিপদ থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তার অনেক সৃষ্টির থেকে অধিক মর্যাদা দিয়েছেন।

উমর ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, যদি কেউ কোনো বিপদগ্রস্ত দেখে উপরের কথাগুলো বলে তবে সে উক্ত বিপদ বা অসুবিধা থেকে (আজীবনের জন্য) নিরাপত্তা লাভ করবে, (বিপদ যেমনই হোক না কেন)। হুসাইন (রাঃ)-এর পৌত্র মুহাম্মাদ আল-বাকির বলেন, বিপদ বা অসুবিধায় নিপতিত মানুষ দেখলে তাকে না শুনিয়ে নিজের মনে এ কথা বলতে হবে।

তথ্যসূত্রসহীহ। তিরমিযিঃ ৩৪৩১, ৩৪৩২
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18