ফারা এবং ‘আতীরা

৪২/১. অধ্যায়ঃ

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২২২

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا فَرَعَ وَلَا عَتِيرَةَ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এখন ফারা (উষ্ট্রীর সে প্রথম বাচ্চা যা মুশরিকরা তাদের দেব-দেবীর নামে যবেহ করত) এবং ‘আতীরাহ (রজব মাসে যে পশু যবেহ করত) নেই (অর্থাৎ বাতিল)।

উষ্ট্রী প্রথমবার যেই বাচ্চা প্রসব করে তা মূর্তির নামে যবেহ করা হতো, একে ফারা‘ বলা হয়।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২২৩

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثْتُ أَبَا إِسْحَاقَ، عَنْ مَعْمَرٍ، وَسُفْيَانَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَحَدُهُمَا: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْفَرَعِ، وَالْعَتِيرَةِ» وَقَالَ الْآخَرُ: «لَا فَرَعَ، وَلَا عَتِيرَةَ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) ফারাআ এবং আতীরাহ করতে নিষেধ করেছেন; আর বলেছেন: ফারাআও নেই, আতীরাও নেই।

[২] রজব মাসে যে বকরী যবেহ করা হয়। তাকে ‘আতীরা বলা হতো।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২২৪

أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ قَالَ: حَدَّثَنَا مُعَاذٌ وَهُوَ ابْنُ مُعَاذٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ قَالَ: حَدَّثَنَا أَبُو رَمْلَةَ قَالَ: أَنْبَأَنَا مِخْنَفُ بْنُ سُلَيْمٍ قَالَ: بَيْنَا نَحْنُ وُقُوفٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ عَلَى أَهْلِ بَيْتٍ فِي كُلِّ عَامٍ أَضْحَاةً، وَعَتِيرَةً» قَالَ مُعَاذٌ: «كَانَ ابْنُ عَوْنٍ يَعْتِرُ أَبْصَرَتْهُ عَيْنِي فِي رَجَبٍ»

বর্ণনাকারী মিখনাফ ইব্ন সুলায়ম (রাঃ)

আমরা নবী (ﷺ)-এর সাথে আরাফায় অবস্থানরত ছিলাম। তখন তিনি (ﷺ) বললেন: হে লোক সকল! প্রত্যেক বছর প্রতিটি পরিবারে একটি কুরবানি করা ফরজ এবং একটি আতীরাহ।মু’আয (রাঃ) বলেন: ইবন আওন রজব মাসে আতীরাহ করতেন, আমি আমার নিজ চোখে তা দেখেছি।

প্রথমদিকে ‘আতীরা ওয়াজিব ছিল। পরে তা রহিত হয়ে গেছে। এখন চাইলে কেউ আল্লাহ্‌র উদ্দেশ্যে এরূপ যবেহ করতে পারে কিন্তু করা অপরিহার্য নয়।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২২৫

أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ شُعَيْبِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، عَنْ أَبِيهِ، وَزَيْدِ بْنِ أَسْلَمَ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، الْفَرَعَ، قَالَ: «حَقٌّ، فَإِنْ تَرَكْتَهُ حَتَّى يَكُونَ بَكْرًا، فَتَحْمِلَ عَلَيْهِ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ تُعْطِيَهُ أَرْمَلَةً، خَيْرٌ مِنْ أَنْ تَذْبَحَهُ، فَيَلْصَقَ لَحْمُهُ بِوَبَرِهِ، فَتُكْفِئَ إِنَاءَكَ، وَتُولِهُ نَاقَتَكَ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، فَالْعَتِيرَةُ قَالَ: «الْعَتِيرَةُ حَقٌّ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ هُمْ أَرْبَعَةُ إِخْوَةٍ، أَحَدُهُمْ أَبُو بَكْرٍ، وَبِشْرٌ، وَشَرِيكٌ وَآخَرُ "

বর্ণনাকারী শু’আয়ব ইব্ন মুহাম্মদ এবং যায়দ ইব্ন আসলাম (রাঃ)

আমর ইবন শুয়াইব ইবন মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন আমর তার পিতার সূত্রে দাদা এবং যায়দ ইবন আসলাম (রাঃ) বলেন, লোকেরা জিজ্ঞেস করলেন: হে আল্লাহর রাসূল (ﷺ) ফারাআ কী? তিনি (ﷺ) বললেন: তা যথার্থ। যদি তোমরা ফারাআর জন্তু যবেহ না করে বড় হওয়া পর্যন্ত রেখে দাও, তারপর তাকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও অথবা বিধবাকে দান কর, তবে সেটাই উত্তম তাকে যবেহ করার চাইতে, যার কারণে তার মা এমন কাহিল হয়ে পড়বে যে, তার গোশত পশমের সাথে লেগে যাবে আর তুমি তার সবগুলো দুধ তোমার পাত্রের উপর ঢেলে নিলে [অর্থাৎ তার দুধ শুকিয়ে যাবে] এবং তাকে ভারাক্রান্ত করলে। লোকেরা প্রশ্ন করল: হে আল্লাহর রাসূল (ﷺ) ‘আতীরার হুকুম কী? তিনি (ﷺ) বললেন: ‘আতীরাও যথার্থ।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২২৬

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ يَعْنِي ابْنَ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى وَهُوَ ابْنُ زُرَارَةَ بْنِ كُرَيْمِ بْنِ الْحَارِثِ بْنِ عَمْرٍو الْبَاهِلِيُّ قَالَ: سَمِعْتُ أَبِي يَذْكُرُ، أَنَّهُ سَمِعَ جَدَّهُ الْحَارِثَ بْنَ عَمْرٍو يُحَدِّثُ، أَنَّهُ لَقِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ، وَهُوَ عَلَى نَاقَتِهِ الْعَضْبَاءِ، فَأَتَيْتُهُ مِنْ أَحَدِ شِقَّيْهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي اسْتَغْفِرْ لِي، فَقَالَ: «غَفَرَ اللَّهُ لَكُمْ» ثُمَّ أَتَيْتُهُ مِنَ الشِّقِّ لْآخَرِ، أَرْجُو أَنْ يَخُصَّنِي دُونَهُمْ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، اسْتَغْفِرْ لِي، فَقَالَ بِيَدِهِ: «غَفَرَ اللَّهُ لَكُمْ». فَقَالَ رَجُلٌ مِنَ النَّاسِ: يَا رَسُولَ اللَّهِ، الْعَتَائِرُ، وَالْفَرَائِعُ، قَالَ: «مَنْ شَاءَ عَتَرَ، وَمَنْ شَاءَ لَمْ يَعْتِرْ، وَمَنْ شَاءَ فَرَّعَ، وَمَنْ شَاءَ لَمْ يُفَرِّعْ فِي الْغَنَمِ أُضْحِيَّتُهَا»، وَقَبَضَ أَصَابِعَهُ إِلَّا وَاحِدَةً

বর্ণনাকারী হারিস ইব্‌ন আমর (রাঃ)

ইয়াহিয়া হলেন ইবনু যুরারা ইবনু কুরাইম ইবনুল হারিস ইবনু আমর আল বাহিলী (রাঃ); তিনি বলেন: তিনি বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সাক্ষাত করেন, তখন তিনি তাঁর ‘আজবা নামক উটনীর উপর আরোহী ছিলেন। আমি তাঁর পাশে এসে বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ) আমার মা-বাবা আপনার জন্য কুরবান হোক। আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি (ﷺ) বললেন: আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন।এরপর আমি বিশেষভাবে আমার জন্য ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে অন্যদিক দিয়ে তাঁর কাছে এসে বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ), আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তখন তিনি (ﷺ) তাঁর হাত দিয়ে ইঙ্গিত করে বললেন: আল্লাহ তোমাদের সকলকে ক্ষমা করুন।তখন উপস্থিত লোকেদের জনৈক ব্যক্তি বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! ‘আতীরাহ এবং ফারা’-এর ব্যাপারে আপনি কি বলেন? তিনি (ﷺ) বললেন: যার ইচ্ছা আতীরাহ করবে, আর যার ইচ্ছা আতীরাহ করবে না। আর যার ইচ্ছা ফারা’ করবে, যার ইচ্ছা ফারা’ করবে না, কিন্তু ছাগলের কুরবানী রয়েছে। তখন তিনি (ﷺ) তাঁর একটি আঙুল ছাড়া সবগুলো আঙুল একত্রিত করেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২২৭

أَخْبَرَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا عَفَّانُ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ زُرَارَةَ السَّهْمِيُّ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّهِ الْحَارِثِ بْنِ عَمْرٍو، ح، وَأَنْبَأَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ زُرَارَةَ السَّهْمِيُّ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّهِ الْحَارِثِ بْنِ عَمْرٍو، أَنَّهُ لَقِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ، فَقُلْتُ: بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ وَأُمِّي، اسْتَغْفِرْ لِي، فَقَالَ: «غَفَرَ اللَّهُ لَكُمْ» وَهُوَ عَلَى نَاقَتِهِ الْعَضْبَاءِ، ثُمَّ اسْتَدَرْتُ مِنَ الشِّقِّ الْآخَرِ، وَسَاقَ الْحَدِيثَ

বর্ণনাকারী হারিস ইব্‌ন আমর (রাঃ)

তিনি বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে সাক্ষাত করেন, তখন আমি বলি: “হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার বাবা-মা আপনার জন্য কুরবান হোক, আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন।”তিনি (ﷺ) বললেন: “আল্লাহ তা’আলা তোমাদের সকলকে ক্ষমা করুন।” তখন তিনি (ﷺ) তাঁর ‘আজবা’ নামক উটনীর উপর বসা ছিলেন। এরপর আমি অন্যপাশে ঘুরে গেলাম.... হাদীসের শেষ পর্যন্ত বর্ণনা করেন।

৪২/২. অধ্যায়ঃ

'আতীরাহ্-এর ব্যাখ্যা

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২২৮

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ ابْنِ عَوْنٍ قَالَ: حَدَّثَنَا جَمِيلٌ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ نُبَيْشَةَ قَالَ: ذُكِرَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كُنَّا نَعْتِرُ فِي الْجَاهِلِيَّةِ، قَالَ: «اذْبَحُوا لِلَّهِ عَزَّ وَجَلَّ فِي أَيِّ شَهْرٍ مَا كَانَ، وَبَرُّوا اللَّهَ عَزَّ وَجَلَّ وَأَطْعِمُوا»

বর্ণনাকারী নুবায়শা (রাঃ)

লোকেরা নবী (ﷺ)-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমরা জাহিলিয়াতের সময় আতীরা করতাম। তিনি (ﷺ) বললেন: যে কোন মাসে আল্লাহর জন্য যবেহ করো, আল্লাহর জন্য সৎকাজ কর আর অভাবগ্রস্তকে খাওয়াও।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২২৯

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا بِشْرٌ وَهُوَ ابْنُ الْمُفَضَّلِ، عَنْ خَالِدٍ وَرُبَّمَا قَالَ: عَنْ أَبِي الْمَلِيحِ وَرُبَّمَا ذَكَرَ أَبَا قِلَابَةَ، عَنْ نُبَيْشَةَ قَالَ: نَادَى رَجُلٌ وَهُوَ بِمِنًى فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا نَعْتِرُ عَتِيرَةً فِي الْجَاهِلِيَّةِ فِي رَجَبٍ، فَمَا تَأْمُرُنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: " اذْبَحُوا فِي أَيِّ شَهْرٍ مَا كَانَ، وَبَرُّوا اللَّهَ عَزَّ وَجَلَّ وَأَطْعِمُوا، قَالَ: إِنَّا كُنَّا نُفْرِعُ فَرَعًا فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «فِي كُلِّ سَائِمَةٍ فَرَعٌ تَغْذُوهُ مَاشِيَتُكَ، حَتَّى إِذَا اسْتَحْمَلَ ذَبَحْتَهُ وَتَصَدَّقْتَ بِلَحْمِهِ»

বর্ণনাকারী নুবায়শা (রাঃ)

জনৈক ব্যক্তি মিনায় চিৎকার করে বলল: হে আল্লাহর রাসূল (ﷺ) আমরা জাহিলিয়্যাতের যুগে রজব মাসে ‘আতীরাহ’ করতাম, এখন আপনি আমাদেরকে কী আদেশ করেন? হে আল্লাহর রাসূল (ﷺ) তিনি (ﷺ) বললেন: যে কোন মাসেই আল্লাহর নামে যবাই করতে পার, আল্লাহর জন্য সৎকাজ কর এবং খাদ্য দান কর। সে ব্যক্তি বলল: আমরা তো ফারাআও করতাম। এখন আপনি আমাদেরকে এ সম্পর্কে কী আদেশ করেন? তিনি (ﷺ) বললেন: প্রত্যেক জন্তুতে, যারা চরে বেড়ায়, তাদের মাঝে ফারাআ রয়েছে। তার মাকে তুমি দুধ খাওয়াতে দাও। যখন তা বড় হবে, তখন তাকে যবাই করে গোশত সদকা করে দাও।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২৩০

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، وَأَحْسَبُنِي قَدْ سَمِعْتُهُ مِنْ أَبِي الْمَلِيحِ، عَنْ نُبَيْشَةَ رَجُلٍ مِنْ هُذَيْلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثٍ كَيْمَا تَسَعَكُمْ، فَقَدْ جَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ بِالْخَيْرِ، فَكُلُوا وَتَصَدَّقُوا وَادَّخِرُوا، وَإِنَّ هَذِهِ الْأَيَّامَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»، وَذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّفَقَالَ رَجُلٌ: إِنَّا كُنَّا نَعْتِرُ عَتِيرَةً فِي الْجَاهِلِيَّةِ فِي رَجَبٍ، فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «اذْبَحُوا لِلَّهِ عَزَّ وَجَلَّ فِي أَيِّ شَهْرٍ مَا كَانَ، وَبَرُّوا اللَّهَ عَزَّ وَجَلَّ وَأَطْعِمُوا» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا نُفْرِعُ فَرَعًا فِي الْجَاهِلِيَّةِ، فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي كُلِّ سَائِمَةٍ مِنَ الْغَنَمِ فَرَعٌ تَغْذُوهُ غَنَمُكَ، حَتَّى إِذَا اسْتَحْمَلَ ذَبَحْتَهُ، وَتَصَدَّقْتَ بِلَحْمِهِ عَلَى ابْنِ السَّبِيلِ، فَإِنَّ ذَلِكَ هُوَ خَيْرٌ»

বর্ণনাকারী হুযাইল গোত্রের এক ব্যক্তি নুবায়শা (রাঃ)

হুযাইল গোত্রের এক ব্যক্তি নুবাইশা (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন, আমি তিনদিনের বেশি কুরবানির গোশত রাখতে মানা করেছিলাম যাতে তোমাদের সবাই তা খেতে পারে। অতঃপর এখন আল্লাহ সচ্ছলতা দান করেছেন। অতএব এখন তোমরা খাও, দান কর এবং সঞ্চয় করে রাখ। আর এ দিনগুলো হলো খাওয়া, পান করা এবং আল্লাহকে স্মরণ করার দিন।এক ব্যক্তি বলল: আমরা জাহিলি যুগে রজব মাসে ‘আতীরাহ’ করতাম। এখন এ বিষয়ে আপনি কি আদেশ করেন? তিনি (ﷺ) বললেন: আল্লাহর জন্য যবেহ কর, তা যে মাসেই হোক। আল্লাহর জন্য সৎকাজ কর এবং অভাবগ্রস্তদেরকে খাদ্য দান কর।আর জনৈক ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল! আমরা জাহিলি যুগে ফারাআ’ করতাম। এখন আপনি আমাদেরকে কী আদেশ করেন?তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: বকরিতে ফারাআ’ রয়েছে। কিন্তু তোমরা তার মাকে খাওয়াতে দাও। যখন তা বড় হয়, তখন তাকে যবেহ কর এবং তার গোশত মুসাফিরদের দান কর। এটাই কল্যাণকর কাজ।

৪২/৩. অধ্যায়ঃ

ফারা'-এর ব্যাখ্যা

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২৩১

أَخْبَرَنَا أَبُو الْأَشْعَثِ أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، قَالَ: أَنْبَأَنَا خَالِدٌ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ نُبَيْشَةَ، قَالَ: نَادَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ فَقَالَ: إِنَّا كُنَّا نَعْتِرُ عَتِيرَةً - يَعْنِي فِي الْجَاهِلِيَّةِ - فِي رَجَبٍ، فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «اذْبَحُوهَا فِي أَيِّ شَهْرٍ كَانَ، وَبَرُّوا اللَّهَ عَزَّ وَجَلَّ وَأَطْعِمُوا». قَالَ: إِنَّا كُنَّا نُفْرِعُ فَرَعًا فِي الْجَاهِلِيَّةِ، قَالَ: «فِي كُلِّ سَائِمَةٍ فَرَعٌ، حَتَّى إِذَا اسْتَحْمَلَ ذَبَحْتَهُ وَتَصَدَّقْتَ بِلَحْمِهِ، فَإِنَّ ذَلِكَ هُوَ خَيْرٌ»

বর্ণনাকারী নুবায়শা (রাঃ)

এক ব্যক্তি নবী (ﷺ) কে চিৎকার করে ডেকে বলল: আমরা জাহিলিয়্যাতের সময় রজব মাসে ‘আতীরাহ করতাম। এখন আপনি আমাদের এ সম্পর্কে কী আদেশ করেন? তিনি (ﷺ) বললেন: তা যবাই কর, যে মাসেই হোক। আর আল্লাহর জন্য সৎকাজ কর, খাবার দান কর।সে বলল: আমরা জাহিলী যুগে ফারা' করতাম। তিনি (ﷺ) বললেন: প্রত্যেক জন্তু যা চরে বেড়ায় তাতে ফারা' রয়েছে। যখন তা বড় হয়, তখন তাকে যবাই কর এবং গোশত সদকা কর, এটাই কল্যাণকর কাজ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18