আকীকা

৪১/১. অধ্যায়ঃ

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২১২

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْعَقِيقَةِ فَقَالَ: «لَا يُحِبُّ اللَّهُ عَزَّ وَجَلَّ الْعُقُوقَ»، وَكَأَنَّهُ كَرِهَ الِاسْمَ، قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّمَا نَسْأَلُكَ أَحَدُنَا يُولَدُ لَهُ، قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَنْسُكَ عَنْ وَلَدِهِ، فَلْيَنْسُكْ عَنْهُ عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافَأَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ» قَالَ دَاوُدُ سَأَلْتُ زَيْدَ بْنَ أَسْلَمَ عَنِ الْمُكَافَأَتَانِ قَالَ: «الشَّاتَانِ الْمُشَبَّهَتَانِ تُذْبَحَانِ جَمِيعًا»

বর্ণনাকারী আমর ইব্‌ন শুআয়ব (রহঃ)

আমর ইবনু শু‘আইব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে, তাঁর দাদা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ)-কে ‘আকীকাহ’ সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি বলেন: আল্লাহ তা‘আলা বাবা-মায়ের অবাধ্যতাকে পছন্দ করেন না, সম্ভবত তিনি এই [‘আকীকাহ’] নামকে অপছন্দ করলেন।ঐ ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল (ﷺ) আমরা আপনার নিকট জানতে চাই, কারো সন্তান হলে সন্তানের পক্ষ হতে যা যবেহ করা হয় সেই সম্পর্কে। তিনি (ﷺ) বললেন: যে ব্যক্তি নিজ সন্তানের পক্ষ হতে যবেহ করতে চায়, সে যেন ছেলে সন্তানের পক্ষ হতে একই ধরনের দুইটি ছাগল যবেহ করে এবং মেয়ে সন্তানের পক্ষ হতে একটি ছাগল যবেহ করে।রাবী দাউদ (রহঃ) বলেন: আমি যায়দ ইবনু আসলামের (রহঃ) নিকট জিজ্ঞেস করলাম একই ধরনের অর্থ কী? তিনি বললেন: "দেখতে একই রকম এবং একত্রে যবেহ করা হয়"।

কেননা এরই যমধাতু হতে উৎপন্ন ‘উকুক’-এর অর্থ পিতাপাতার অবাধ্যতা করা। কিন্তু বহু হাদীসে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক এ নামের ব্যবহার পাওয়া যায়। কাজেই বলতে হবে, এ অপছন্দ করার বিষয়টি রাবীর ধারনা। খুব সম্ভবত মহানবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ স্থলে পিতামাতার অবাধ্যতার কথাটি তুলেছেন প্রসঙ্গক্রমে, যেহেতু উভয় শব্দ একই ধাতু হতে উৎপন্ন হয় এবং বিশেষত এ কারনে যে, ‘আকীকা সাধারনত পিতামাতাই দিয়ে থাকে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২১৩

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ، عَنْ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ»

বর্ণনাকারী বুরায়দা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) হাসান এবং হুসাইন-এর পক্ষে আকীকা করেন।

৪১/২. অধ্যায়ঃ

পুত্র সন্তানের 'আক্বীক্বাহ্

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২১৪

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَفَّانُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، وَحَبِيبٌ، وَيُونُسُ، وَقَتَادَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فِي الْغُلَامِ عَقِيقَةٌ فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا، وَأَمِيطُوا عَنْهُ الْأَذَى»

বর্ণনাকারী সালমান ইব্‌ন আমের যাব্বী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: পুত্র সন্তানের জন্য আকীকাহ রয়েছে। কাজেই তার জন্য যবেহ করবে এবং তার মাথা নেড়া করবে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২১৫

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا عَفَّانُ قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، عَنْ عَطَاءٍ، وَطَاوُسٍ، وَمُجَاهِدٍ، عَنْ أُمِّ كُرْزٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فِي الْغُلَامِ شَاتَانِ مُكَافَأَتَانِ، وَفِي الْجَارِيَةِ شَاةٌ»

বর্ণনাকারী উম্মে কুরয (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ছেলে সন্তানের জন্য একই রকমের দুটি বকরী হবে এবং মেয়ে সন্তানের জন্য একটি বকরী যবেহ করতে হবে।

৪১/৩. অধ্যায়ঃ

কন্যা সন্তানের 'আক্বীক্বাহ্

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২১৬

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: قَالَ عَمْرٌو عَنْ عَطَاءٍ، عَنْ حَبِيبَةَ بِنْتِ مَيْسَرَةَ، عَنْ أُمِّ كُرْزٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافَأَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ»

বর্ণনাকারী উম্মে কুরয (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ছেলে সন্তানের আকীকায় একই রকমের দুটি বকরি, মেয়ে সন্তানের আকীকায় একটি বকরি যবেহ করতে হবে।

৪১/৪. অধ্যায়ঃ

মেয়ে সন্তানের পক্ষ থেকে কয়টি বকরি যাবাহ করতে হবে

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২১৭

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ وَهُوَ ابْنُ أَبِي يَزِيدَ، عَنْ سِبَاعِ بْنِ ثَابِتٍ، عَنْ أُمِّ كُرْزٍ قَالَتْ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحُدَيْبِيَةِ أَسْأَلُهُ عَنْ لُحُومِ الْهَدْيِ، فَسَمِعْتُهُ يَقُولُ: «عَلَى الْغُلَامِ شَاتَانِ، وَعَلَى الْجَارِيَةِ شَاةٌ، لَا يَضُرُّكُمْ ذُكْرَانًا كُنَّ أَمْ إِنَاثًا»

বর্ণনাকারী উম্মে কুরয (রাঃ)

আমি 'হুদাইবিয়া'য় নবী (ﷺ) এর নিকট কুরবানির জন্তুর গোশত সম্পর্কে প্রশ্ন করার জন্য উপস্থিত হই। তখন আমি তাঁকে বলতে শুনি : ছেলে সন্তানের পক্ষ হতে আকিকার জন্য দুইটি ছাগল, আর মেয়ে সন্তানের জন্য একটি ছাগল যবেহ করতে হবে, তা নর হোক বা মাদি।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২১৮

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ، عَنْ سِبَاعِ بْنِ ثَابِتٍ، عَنْ أُمِّ كُرْزٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَنِ الْغُلَامِ شَاتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ لَا يَضُرُّكُمْ ذُكْرَانًا كُنَّ أَمْ إِنَاثًا»

বর্ণনাকারী উম্মে কুরয (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ছেলে সন্তানের জন্য দুইটি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য একটি ছাগল যবেহ করতে হবে। নর হোক বা মাদি তাতে কোন ক্ষতি নেই।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২১৯

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ هُوَ ابْنُ طَهْمَانَ، عَنْ الْحَجَّاجِ بْنِ الْحَجَّاجِ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا بِكَبْشَيْنِ كَبْشَيْنِ»

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) হাসান এবং হুসাইন (রাঃ)-এর আকীকা’য় দুইটি করে বকরী যবেহ করেন।

৪১/৫. অধ্যায়ঃ

'আক্বীক্বাহ্ কখন করতে হবে

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২২০

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَا: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ، أَنْبَأَنَا قَتَادَةُ، عَنْ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ غُلَامٍ رَهِينٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ رَأْسُهُ وَيُسَمَّى»

বর্ণনাকারী সামুরা ইব্‌ন জুনদুব (রাঃ) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)

রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন: প্রত্যেক সন্তান আকীকার সাথে আবদ্ধ। তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে যবেহ করতে হবে। সেদিন তার মাথা ন্যাড়া করতে হবে এবং তার নাম রাখতে হবে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২২১

أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ قَالَ لِي مُحَمَّدُ بْنُ سِيرِينَ: سَلِ الْحَسَنَ مِمَّنْ سَمِعَ حَدِيثَهُ فِي الْعَقِيقَةِ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ: سَمِعْتُهُ مِنْ سَمُرَةَ

বর্ণনাকারী হাবীব ইব্‌ন শাহীদ (রহঃ)

হাবীব ইবন শাহীদ (রহঃ) বলেন, আমাকে মুহাম্মাদ ইবন সিরীন (রহঃ) বললেন, তুমি হাসান বাসরি-এর নিকট আকিকা সম্পর্কে হাদিসের বিষয়ে জিজ্ঞাসা করো যে, তিনি তা কার কাছ থেকে শুনেছেন? আমি তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন: আমি তা সামুরা (রাঃ) থেকে শুনেছি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18