শিকার ও যবেহকৃত জন্তু

৪৩/১. অধ্যায়ঃ

শিকার করার সময় বিসমিল্লা-হ বলার নির্দেশ

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২৬৩

عَنْ سُوَيْدِ بْنِ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ عَاصِمٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّيْدِ، فَقَالَ: «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ فَاذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ، فَإِنْ أَدْرَكْتَهُ لَمْ يَقْتُلْ فَاذْبَحْ، وَاذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ، وَإِنْ أَدْرَكْتَهُ قَدْ قَتَلَ، وَلَمْ يَأْكُلْ، فَكُلْ، فَقَدْ أَمْسَكَهُ عَلَيْكَ، فَإِنْ وَجَدْتَهُ قَدْ أَكَلَ مِنْهُ، فَلَا تَطْعَمْ مِنْهُ شَيْئًا، فَإِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ، وَإِنْ خَالَطَ كَلْبُكَ كِلَابًا فَقَتَلْنَ فَلَمْ يَأْكُلْنَ، فَلَا تَأْكُلْ مِنْهُ شَيْئًا، فَإِنَّكَ لَا تَدْرِي أَيُّهَا قَتَلَ»

বর্ণনাকারী আদী ইব্‌ন হাতিম (রাঃ)

তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট শিকার সম্পর্কে প্রশ্ন করলে তিনি (ﷺ) বললেন: যখন তুমি শিকারের জন্য তোমার কুকুরকে ছাড়বে, তখন বিসমিল্লাহ পড়বে। তারপর যদি তুমি শিকারকে জীবিত পাও, তবে তাকে বিসমিল্লাহ পড়ে যবাই করবে, আর যদি কুকুর ঐ শিকারকে মেরে ফেলে এবং তা থেকে না খায়, তবে তুমি তা খেতে পারো। কেননা সে তা তোমার জন্যই ধরেছে। আর যদি কুকুর তা থেকে খায়, তাহলে তুমি তা থেকে কিছুই খাবে না, কেননা তা সে নিজের জন্য ধরেছে। আর তোমার কুকুর যদি অন্য কুকুরের সাথে মিশে একত্রিত হয়ে শিকার করে আনে, আর তারা তা নাও খায়, তবুও তুমি তা থেকে কিছু খাবে না। কেননা তুমি জানো না, ওদের মাঝে কোন কুকুরটি শিকার করেছে।

৪৩/২. অধ্যায়ঃ

যার ওপর আল্লাহর নাম নেয়া হয়নি তা খাওয়া নিষেধ।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২৬৪

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ زَكَرِيَّا، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَيْدِ الْمِعْرَاضِ، فَقَالَ: «مَا أَصَبْتَ بِحَدِّهِ فَكُلْ، وَمَا أَصَبْتَ بِعَرْضِهِ فَهُوَ وَقِيذٌ». وَسَأَلْتُهُ عَنِ الْكَلْبِ فَقَالَ: «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ فَأَخَذَ، وَلَمْ يَأْكُلْ، فَكُلْ، فَإِنَّ أَخْذَهُ ذَكَاتُهُ، وَإِنْ كَانَ مَعَ كَلْبِكَ كَلْبٌ آخَرُ، فَخَشِيتَ أَنْ يَكُونَ أَخَذَ مَعَهُ فَقَتَلَ، فَلَا تَأْكُلْ، فَإِنَّكَ إِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ، وَلَمْ تُسَمِّ عَلَى غَيْرِهِ»

বর্ণনাকারী আদী ইব্‌ন হাতিম (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট মি‘রায (ফলাবিহীন তীর) দিয়ে শিকার সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন: যদি ঐ শিকারের উপর তীরের ধারালো অংশ লাগে, তবে তা খাবে। আর যদি তা আড়াআড়িভাবে আঘাত লাগে, তবে তা ওয়াকীয (অর্থাৎ আঘাতে মৃত জন্তুর ন্যায়)।এরপর আমি তাঁকে কুকুরের শিকার সম্পর্কে প্রশ্ন করলে তিনি (ﷺ) বললেন: যখন তুমি তোমার কুকুর ছাড়বে, আর তা শিকার ধরে এনে নিজে না খাবে, তবে তুমি তা থেকে খাবে। কেননা তার ধরে আনাতেই তার যাবাহ করা। আর যদি তোমার কুকুরের সঙ্গে অন্য কুকুর থাকে এবং তোমার ভয় হয় যে, হয়তো অন্য কুকুরও তাকে মেরে ফেলতে পারে, তখন তা খাবে না। কেননা তুমি তো শুধুমাত্র তোমার কুকুর ছাড়ার সময় বিসমিল্লাহ পড়েছ, অন্য কুকুর ছাড়ার সময় বিসমিল্লাহ পড়নি।

[১] ভারী কাঠ কিংবা লাঠি, যার মাথায় লোহা থাকে।[২] ওয়াকীয- সে জন্তুকে ধারাল অস্ত্র ছাড়া মারা হয়েছে; তা খাওয়া জায়েয নয়।

৪৩/৩. অধ্যায়ঃ

প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের শিকার

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২৬৫

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ قَالَ: حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أُرْسِلُ الْكَلْبَ الْمُعَلَّمَ فَيَأْخُذُ، فَقَالَ: «إِذَا أَرْسَلْتَ الْكَلْبَ الْمُعَلَّمَ، وَذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَيْهِ فَأَخَذَ فَكُلْ» قُلْتُ: وَإِنْ قَتَلَ؟ قَالَ: «وَإِنْ قَتَلَ» قُلْتُ: أَرْمِي بِالْمِعْرَاضِ قَالَ: «إِذَا أَصَابَ بِحَدِّهِ فَكُلْ، وَإِذَا أَصَابَ بِعَرْضِهِ، فَلَا تَأْكُلْ»

বর্ণনাকারী আদী ইব্‌ন হাতিম (রাঃ)

তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করেন, আমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছাড়ি এবং সেই কুকুর প্রাণী ধরে আনে (তা খাওয়া যাবে কি?)।তিনি (ﷺ) বললেন: যখন তুমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছাড়বে তখন বিসমিল্লাহ পড়ে ছাড়বে, এরপর সে শিকার ধরে আনলে, তুমি তা খাবে। আমি বললাম: যদি সে তাকে মেরে ফেলে? তিনি (ﷺ) বললেন: যদিও মেরে ফেলে। আমি বললাম : আমি অনেক সময় ফলাবিহীন তীর নিক্ষেপ করি? তিনি (ﷺ) বললেন: যদি তীরের ধারালো অংশ লাগে, তবে তা খাও। আর যদি আড়াআড়িভাবে লেগে থাকে, তবে তা খেও না।

৪৩/৪. অধ্যায়ঃ

অপ্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের শিকার

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২৬৬

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مُحَمَّدٍ الْكُوفِيُّ الْمُحَارِبِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ قَالَ: سَمِعْتُ رَبِيعَةَ بْنَ يَزِيدَ يَقُولُ: أَنْبَأَنَا أَبُو إِدْرِيسَ عَائِذُ اللَّهِ قَالَ: سَمِعْتُ أَبَا ثَعْلَبَةَ الْخُشَنِيَّ يَقُولُ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا بِأَرْضِ صَيْدٍ، أَصِيدُ بِقَوْسِي، وَأَصِيدُ بِكَلْبِي الْمُعَلَّمِ، وَبِكَلْبِي الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ، فَقَالَ: «مَا أَصَبْتَ بِقَوْسِكَ، فَاذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ وَكُلْ، وَمَا أَصَبْتَ بِكَلْبِكَ الْمُعَلَّمِ، فَاذْكُرِ اسْمَ اللَّهِ وَكُلْ، وَمَا أَصَبْتَ بِكَلْبِكَ الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ، فَأَدْرَكْتَ ذَكَاتَهُ فَكُلْ»

বর্ণনাকারী আবু সা‘লাবা খুশানী (রাঃ)

আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ), আমি এমন স্থানে থাকি, যেখানে অনেক শিকার পাওয়া যায়। আমি আমার তীর দিয়ে শিকার করি এবং প্রশিক্ষণপ্রাপ্ত ও অপ্রশিক্ষণপ্রাপ্ত উভয় কুকুর দ্বারা শিকার করি।তিনি (ﷺ) বললেন: যে তীর নিক্ষেপের সময় তুমি আল্লাহর নাম নাও ঐ তীরের শিকার তুমি খাবে। আর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আল্লাহর নামে ছাড়লে, তার শিকারও খাবে। আর অপ্রশিক্ষণপ্রাপ্ত কুকুর কোন শিকার ধরে আনলে যদি তা যবেহ করতে পার, তবে তা খাবে।

৪৩/৫. অধ্যায়ঃ

কুকুর যখন শিকার মেরে ফেলবে

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২৬৭

َخْبَرَنَا مُحَمَّدُ بْنُ زُنْبُورٍ أَبُو صَالِحٍ الْمَكِّيُّ قَالَ: حَدَّثَنَا فُضَيْلُ بْنُ عِيَاضٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أُرْسِلُ كِلَابِي الْمُعَلَّمَةَ فَيُمْسِكْنَ عَلَيَّ فَآكُلُ؟ قَالَ: «إِذَا أَرْسَلْتَ كِلَابَكَ الْمُعَلَّمَةَ، فَأَمْسَكْنَ عَلَيْكَ فَكُلْ» قُلْتُ: وَإِنْ قَتَلْنَ؟ قَالَ: «وَإِنْ قَتَلْنَ». قَالَ: «مَا لَمْ يَشْرَكْهُنَّ كَلْبٌ مِنْ سِوَاهُنَّ»، قُلْتُ: أَرْمِي بِالْمِعْرَاضِ فَيَخْزِقُ؟ قَالَ: «إِنْ خَزَقَ فَكُلْ، وَإِنْ أَصَابَ بِعَرْضِهِ فَلَا تَأْكُلْ»

বর্ণনাকারী আদী ইব্‌ন হাতিম (রাঃ)

আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ) আমি আমার শিকারি কুকুর ছাড়ি, আর সে আমার জন্য শিকার ধরে আনে, আমি কি তা খাব? তিনি (ﷺ) বললেন: যখন তুমি তোমার শিকারি কুকুর ছাড়বে, আর তা তোমার জন্য শিকার ধরে আনবে, তখন তুমি তা খাবে।আমি জিজ্ঞেস করলাম: যদি সে শিকার মেরে ফেলে, তবুও? তিনি (ﷺ) বললেন: যদিও সে মেরে ফেলে; যতক্ষণ পর্যন্ত তোমার কুকুরের সাথে অন্য কোন কুকুর শরীক না হয়।আমি বললাম: আমি লোহাবিহীন তীর নিক্ষেপ করি, আর তা শিকারের গায়ে গেঁথে যায়? তিনি (ﷺ) বললেন: যদি তা গায়ে গেঁথে যায় তবে তা থেকে খাও, আর যদি আড়াআড়িভাবে লাগে, তবে খাবে না।

৪৩/৬. অধ্যায়ঃ

যখন নিজ কুকুরের সাথে অন্য কুকুর দেখতে পায় যাদের ওপর বিসমিল্লাহ-হ পড়া হয়নি

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২৬৮

أَخْبَرَنِي عَمْرُو بْنُ يَحْيَى بْنِ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّيْدِ، فَقَالَ: «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ فَخَالَطَتْهُ أَكْلُبٌ لَمْ تُسَمِّ عَلَيْهَا فَلَا تَأْكُلْ، فَإِنَّكَ لَا تَدْرِي أَيَّهَا قَتَلَهُ»

বর্ণনাকারী আদী ইব্‌ন হাতিম (রাঃ)

তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে শিকার সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি (ﷺ) বললেন : তোমার কুকুর ছাড়ার পর ঐ কুকুরের সাথে অন্য এমন কুকুর দেখতে পাও যার উপর বিসমিল্লাহ পড়া হয়নি, তবে ঐ শিকার খাবে না। কেননা তুমি জান না তাদের কোনটি শিকারকে হত্যা করেছে।

৪৩/৭. অধ্যায়ঃ

যখন কেউ নিজ কুকুরের সাথে অন্যের কুকুর পায়

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২৬৯

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا وَهُوَ ابْنُ أَبِي زَائِدَةَ قَالَ: حَدَّثَنَا عَامِرٌ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْكَلْبِ، فَقَالَ: «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ فَسَمَّيْتَ فَكُلْ، وَإِنْ وَجَدْتَ كَلْبًا آخَرَ مَعَ كَلْبِكَ فَلَا تَأْكُلْ، فَإِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ، وَلَمْ تُسَمِّ عَلَى غَيْرِهِ»

বর্ণনাকারী আদী ইব্‌ন হাতিম (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কুকুর সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনি (ﷺ) বললেন: যদি তুমি বিসমিল্লাহ পড়ে কুকুর ছাড়ো তবে ঐ শিকার খাবে, আর যদি তোমার কুকুরের সাথে অন্য কোন কুকুরকে পাও তবে ঐ শিকার খাবে না। কেননা তোমরা নিজের কুকুরের জন্য বিসমিল্লাহ বলেছ, অন্যের কুকুরের জন্য বলনি।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২৭০

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ قَالَ: حَدَّثَنَا الشَّعْبِيُّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، - وَكَانَ لَنَا جَارًا وَدَخِيلًا وَرَبِيطًا بِالنَّهْرَيْنِ - أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أُرْسِلُ كَلْبِي فَأَجِدُ مَعَ كَلْبِي كَلْبًا قَدْ أَخَذَ لَا أَدْرِي أَيَّهُمَا أَخَذَ، قَالَ: «لَا تَأْكُلْ، فَإِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ، وَلَمْ تُسَمِّ عَلَى غَيْرِهِ»

বর্ণনাকারী আদী ইব্‌ন হাতিম (রাঃ)

নাহরায়নে আমাদের একজন প্রতিবেশী ছিলেন যিনি ‘ইবাদতে নির্জনতা অবলম্বনের অন্য গোত্র থেকে আমাদের গোত্রে এসে বসবাস করত। তিনি নবী (ﷺ)-কে প্রশ্ন করলেন : আমি আমার কুকুরকে শিকারের জন্য ছাড়ি; পরে ঐ কুকুরের সাথে অন্য কুকুরকেও দেখতে পাই, আমি জানি না যে, কোন কুকুরটি শিকার ধরেছে? তিনি (ﷺ) বললেন : তা খাবে না। কেননা তুমি তো তোমার কুকুরের জন্য বিসমিল্লাহ বলেছ, অন্যের কুকুরের জন্য বিসমিল্লাহ বলনি।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২৭১

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَدِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ ذَلِكَ

বর্ণনাকারী আদী ইব্‌ন হাতিম (রাঃ)

আহমদ ইবন আবদুল্লাহ ইবনুল হাকাম (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪২৭২

أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو الْغَيْلَانِيُّ الْبَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا بَهْزٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي السَّفَرِ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: أُرْسِلُ كَلْبِي؟ قَالَ: «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ فَسَمَّيْتَ فَكُلْ، وَإِنْ أَكَلَ مِنْهُ فَلَا تَأْكُلْ، فَإِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ، وَإِذَا أَرْسَلْتَ كَلْبَكَ فَوَجَدْتَ مَعَهُ غَيْرَهُ فَلَا تَأْكُلْ، فَإِنَّكَ إِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ، وَلَمْ تُسَمِّ عَلَى غَيْرِهِ»

বর্ণনাকারী আদী ইব্‌ন হাতিম (রাঃ)

আদী ইবন হাতিম (রাঃ) নাবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।আদী ইবন হাতিম (রাঃ) হতে বর্ণিত। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করলাম : [হে আল্লাহর রাসূল (ﷺ)] আমি তো আমার কুকুর ছেড়ে দেই। তিনি (ﷺ) বললেন : তুমি যদি বিসমিল্লাহ বলে (শিকারের উদ্দেশে) কুকুর ছাড়ো, তবে তার ধরা শিকার খাবে। যদি তার কিছু অংশ কুকুর খায়, তবে তুমি তা খাবে না। কেননা সে তা নিজের জন্য পাকড়াও করছে। আর যদি তোমার কুকুর ছাড়ার পর তার সাথে অন্য কুকুর দেখতে পাও, তবে ঐ শিকার খাবে না। কেননা তুমি তোমার কুকুর ছাড়ার সময় তার ওপর তো বিসমিল্লাহ বলেছ, অন্য কুকুরের ওপর বলনি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18