কুরবানী

৪৪/১. অধ্যায়ঃ

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৩৬১

أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ سَلْمٍ الْبَلْخِيُّ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ وَهُوَ ابْنُ شُمَيْلٍ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ ابْنِ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أُمِّ سَلَمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ رَأَى هِلَالَ ذِي الْحِجَّةِ، فَأَرَادَ أَنْ يُضَحِّيَ، فَلَا يَأْخُذْ مِنْ شَعْرِهِ، وَلَا مِنْ أَظْفَارِهِ حَتَّى يُضَحِّيَ»

বর্ণনাকারী উম্মে সালামা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)

নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন: যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে এবং জিলহজ মাসের নতুন চাঁদ দেখে, সে যেন কুরবানি করার পূর্বে তার চুল ও নখ না কাটে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৩৬২

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ ابْنِ أَبِي هِلَالٍ، عَنْ عَمْرِو بْنِ مُسْلِمٍ أَنَّهُ قَالَ: أَخْبَرَنِي ابْنُ الْمُسَيِّبِ، أَنَّ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَرَادَ أَنْ يُضَحِّيَ فَلَا يَقْلِمْ مِنْ أَظْفَارِهِ، وَلَا يَحْلِقْ شَيْئًا مِنْ شَعْرِهِ فِي عَشْرِ الْأُوَلِ مِنْ ذِي الْحِجَّةِ»

বর্ণনাকারী ইব্ন মুসায়্যাব (রাঃ)

নবী (ﷺ)-এর সহধর্মিণী উম্মু সালামা (রাঃ) তাঁকে সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কুরবানী করার ইচ্ছা পোষণ করে, সে যেন যিলহজ মাসের প্রথম দশ দিনে তার নখ ও কোন চুল না কাটে।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৩৬৩

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ عُثْمَانَ الْأَحْلَافِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ قَالَ: «مَنْ أَرَادَ أَنْ يُضَحِّيَ فَدَخَلَتْ أَيَّامُ الْعَشْرِ، فَلَا يَأْخُذْ مِنْ شَعْرِهِ وَلَا أَظْفَارِهِ»، فَذَكَرْتُهُ لِعِكْرِمَةَ فَقَالَ: «أَلَا يَعْتَزِلُ النِّسَاءَ، وَالطِّيبَ»...[حكم الألباني] ضعيف الإسناد

বর্ণনাকারী সাঈদ ইব্ন মুসায়্যাব (রাঃ)

যে লোক কুরবানি করার ইচ্ছা পোষণ করে আর জিলহজ মাসের দশ দিন শুরু হয়ে যায়, সে যেন তার চুল ও নখ না কাটে।রাবী বলেন: এ বিষয়টি ইকরিমা (রহঃ)-এর নিকট উল্লেখ করলে তিনি বললেন, তাহলে কি স্ত্রী এবং সুগন্ধিও ছাড়তে হবে?

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৩৬৪

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَخَلَتِ الْعَشْرُ فَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلَا يَمَسَّ مِنْ شَعْرِهِ، وَلَا مِنْ بَشَرِهِ شَيْئًا»

বর্ণনাকারী সাঈদ ইব্ন মুসায়্যাব সূত্রে উম্মে সালামা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন যিলহজ্জ মাসের দশ দিনে প্রবেশ করবে এবং তোমাদের মধ্যে কেউ কুরবানী করার ইচ্ছা করবে, সে যেন তার চুল ও নখ না কাটে।

৪৪/২. অধ্যায়ঃ

যে ব্যক্তি কুরবানীর পশু না পায় তার করণীয়

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৩৬৫

أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، وَذَكَرَ آخَرِينَ: عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ الْقِتْبَانِيِّ، عَنْ عِيسَى بْنِ هِلَالٍ الصَّدَفِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: «أُمِرْتُ بِيَوْمِ الْأَضْحَى عِيدًا جَعَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ الْأُمَّةِ»، فَقَالَ الرَّجُلُ: أَرَأَيْتَ إِنْ لَمْ أَجِدْ إِلَّا مَنِيحَةً أُنْثَى أَفَأُضَحِّي بِهَا؟ قَالَ: «لَا، وَلَكِنْ تَأْخُذُ مِنْ شَعْرِكَ، وَتُقَلِّمُ أَظْفَارَكَ، وَتَقُصُّ شَارِبَكَ، وَتَحْلِقُ عَانَتَكَ، فَذَلِكَ تَمَامُ أُضْحِيَّتِكَ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ»

বর্ণনাকারী আবদুল্লাহ্ ইব্ন আমর ইব্ন আস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) এক লোককে বললেন: কুরবানির দিনকে ঈদের দিন উদযাপন করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ تعالى এই উম্মতের জন্য এ দিনকে নির্ধারণ করেছেন। তখন ঐ লোক বলল: আপনি কি মনে করেন যদি আমি দুধ পান করার জন্য অন্যের দানকৃত পশু ছাড়া অন্য কোনো পশু না পাই, তাহলে কি আমি সেটাই কুরবানী করব?তিনি (ﷺ) বললেন: না, তখন তুমি তোমার চুল, নখ কেটে ফেলবে এবং গোঁফ ছোট করবে এবং তোমার নাভীর নিচের পশম কামাবে; এটাই তোমার জন্য আল্লাহর নিকট তোমার কুরবানী হিসেবে গণ্য হবে।

৪৪/৩. অধ্যায়ঃ

ঈদগাহে ইমামের কুরবানীর পশু যাবাহ করা

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৩৬৬

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، عَنْ اللَّيْثِ، عَنْ كَثِيرِ بْنِ فَرْقَدٍ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ أَخْبَرَهُ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يَذْبَحُ أَوْ يَنْحَرُ بِالْمُصَلَّى "

বর্ণনাকারী নাফি’ (রহঃ)

আবদুল্লাহ (রাঃ) তাঁর নিকট থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদের মাঠে যবিহ বা নাহর করতেন।

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৩৬৭

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ عُثْمَانَ النُّفَيْلِيُّ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَحَرَ يَوْمَ الْأَضْحَى بِالْمَدِينَةِ "، قَالَ: «وَقَدْ كَانَ إِذَا لَمْ يَنْحَرْ يَذْبَحُ بِالْمُصَلَّى»

বর্ণনাকারী আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল আজহায় মদীনায় যবেহ করতেন। মদীনায় যবেহ না করলে ঈদের মাঠে যবেহ করতেন।

৪৪/৪. অধ্যায়ঃ

ঈদগাহে সাধারণ মানুষের যাবাহ করা

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৩৬৮

أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ جُنْدُبِ بْنِ سُفْيَانَ قَالَ: شَهِدْتُ أَضْحًى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى بِالنَّاسِ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ رَأَى غَنَمًا قَدْ ذُبِحَتْ، فَقَالَ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلَاةِ فَلْيَذْبَحْ شَاةً مَكَانَهَا، وَمَنْ لَمْ يَكُنْ ذَبَحَ فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللَّهِ عَزَّ وَجَلَّ»

বর্ণনাকারী জুনদুব ইব্‌ন সুফ্‌য়ান (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ঈদগাহে উপস্থিত ছিলাম। তিনি (ﷺ) লোকদের নিয়ে সালাত আদায় করলেন, সালাতান্তে লক্ষ্য করলেন একটি ছাগল যবেহ করা হয়েছে। তখন তিনি (ﷺ) বললেন: কে সালাতের পূর্বে যবেহ করল? সে যেন এর পরিবর্তে অন্য একটি ছাগল যবেহ করে। আর যে এখনও যবেহ করেনি, সে যেন আল্লাহর নাম নিয়ে যবেহ করে।

৪৪/৫. অধ্যায়ঃ

যে সকল অন্ধ পশু কুরবানী করা নিষেধ করা হয়েছে

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৩৬৯

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى بَنِي أَسَدٍ، عَنْ أَبِي الضَّحَّاكِ عُبَيْدِ بْنِ فَيْرُوزَ مَوْلَى بَنِي شَيْبَانَ قَالَ: قُلْتُ لِلْبَرَاءِ حَدِّثْنِي عَمَّا نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْأَضَاحِيِّ، قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَدِي أَقْصَرُ مِنْ يَدِهِ، فَقَالَ: " أَرْبَعٌ لَا يَجُزْنَ الْعَوْرَاءُ: الْبَيِّنُ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَا، وَالْكَسِيرَةُ الَّتِي لَا تُنْقِي "، قُلْتُ: إِنِّي أَكْرَهُ أَنْ يَكُونَ فِي الْقَرْنِ نَقْصٌ، وَأَنْ يَكُونَ فِي السِّنِّ نَقْصٌ، قَالَ: «مَا كَرِهْتَهُ فَدَعْهُ، وَلَا تُحَرِّمْهُ عَلَى أَحَدٍ»

বর্ণনাকারী বনী শায়বানের আযাদকৃত দাস আবূ যাহ্‌হাক উবায়দ ইব্‌ন ফায়রূয (রহঃ)

আমি বারা (রাঃ)-কে বললাম: যেসব পশু কুরবানী করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন, তা আমার কাছে উল্লেখ করুন।রাসূলুল্লাহ (ﷺ) [খুতবা দিতে] দাঁড়ালেন, আমার হাত তাঁর হাত অপেক্ষা ছোট ছিল। তিনি (ﷺ) বললেন, চার ধরনের পশুর কুরবানী জায়িয নয়-(১) এমন কানা পশু যার কানা হওয়া স্পষ্ট,(২) এমন রুগ্ন পশু যার অসুস্থতা স্পষ্ট,(৩) এমন খোঁড়া পশু যার খোঁড়া হওয়া স্পষ্ট; আর(৪) এমন দুর্বল পশু যা হাঁড়ে মজ্জা নেই।আমি বললাম: আমি শিং ও দাঁতে ত্রুটি থাকাও অপছন্দ করি। তিনি (ﷺ) বললেন: তুমি যা অপছন্দ কর, তা করো না; কিন্তু অন্যের জন্য তা হারাম করো না।

৪৪/৬. অধ্যায়ঃ

খোঁড়া পশু প্রসঙ্গে

সুনানে নাসাঈ

হাদিস নং ৪৩৭০

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَأَبُو دَاوُدَ، وَيَحْيَى، وَعَبْدُ الرَّحْمَنِ، وَابْنُ أَبِي عَدِيٍّ، وَأَبُو الْوَلِيدِ، قَالُوا: أَنْبَأَنَا شُعْبَةُ قَالَ: سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: سَمِعْتُ عُبَيْدَ بْنَ فَيْرُوزَ قَالَ: قُلْتُ لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ: حَدِّثْنِي مَا كَرِهَ أَوْ نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْأَضَاحِيِّ، قَالَ: فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ هَكَذَا بِيَدِهِ، وَيَدِي أَقْصَرُ مِنْ يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَرْبَعَةٌ لَا يُجْزِينَ فِي الْأَضَاحِيِّ: الْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَا، وَالْكَسِيرَةُ الَّتِي لَا تُنْقِي "، قَالَ: فَإِنِّي أَكْرَهُ أَنْ يَكُونَ نَقْصٌ فِي الْقَرْنِ، وَالْأُذُنِ، قَالَ: «فَمَا كَرِهْتَ مِنْهُ فَدَعْهُ، وَلَا تُحَرِّمْهُ عَلَى أَحَدٍ»

বর্ণনাকারী উবাইদ ইবনু ফাইরূজ (রহঃ)

আমি বারাআ ইবনু আজিব (রাঃ)-কে বললাম: রসূলুল্লাহ (ﷺ) কোন কোন পশু কুরবানী করতে অপছন্দ করতেন বা নিষেধ করেছেন তা আমাকে বলুন।তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত দ্বারা এভাবে দেখালেন। আর আমার হাত রাসূলুল্লাহ (ﷺ)-এর হাত থেকে খাটো। তিনি (ﷺ) বললেন: চার ধরনের পশুর কুরবানী করা জায়িয নয়:(১) কানা পশু- যার কানা হওয়া সুস্পষ্ট;(২) এমন রোগা পশু, যার রোগ হওয়া সুস্পষ্ট;(৩) খোঁড়া পশু যার খোঁড়া হওয়া স্পষ্ট এবং(৪) এমন দুর্বল পশু যার হাঁড়ে মজ্জা নেই বললেই চলে।তিনি বললেন: আমি শিং এবং কানে ত্রুটি থাকাও পছন্দ করি না। তিনি (ﷺ) বললেন: যা তোমার পছন্দ হয় না তা তুমি ত্যাগ কর; কিন্তু অন্য মুসলিমের জন্য তা হারাম করো না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18