ক্রয়-বিক্রয়
৪৫/১. অধ্যায়ঃ
উপার্জনের প্রতি উৎসাহিত প্রদান
সুনানে নাসাঈ
হাদিস নং ৪৪৪৯
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ أَبُو قُدَامَةَ السَّرْخَسِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ عَمَّتِهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَطْيَبَ مَا أَكَلَ الرَّجُلُ مِنْ كَسْبِهِ، وَإِنَّ وَلَدَ الرَّجُلِ مِنْ كَسْبِهِ»
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মানুষ যা খায়, তন্মধ্যে সর্বোত্তম হলো তার নিজ হাতের উপার্জন। আর ব্যক্তির সন্তানও তার নিজ উপার্জনের অন্তর্ভুক্ত।
সুনানে নাসাঈ
হাদিস নং ৪৪৫০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ عَمَّةٍ لَهُ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَوْلَادَكُمْ مِنْ أَطْيَبِ كَسْبِكُمْ، فَكُلُوا مِنْ كَسْبِ أَوْلَادِكُمْ»
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
নবী (ﷺ) বলেছেন : তোমাদের সন্তান তোমাদের উপার্জনের মাঝে শ্রেষ্ঠ উপার্জন। অতএব তোমরা তোমাদের সন্তানদের উপার্জন থেকে আহার কর।
সুনানে নাসাঈ
হাদিস নং ৪৪৫১
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ: أَنْبَأَنَا الْفَضْلُ بْنُ مُوسَى قَالَ: أَنْبَأَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَطْيَبَ مَا أَكَلَ الرَّجُلُ مِنْ كَسْبِهِ وَوَلَدُهُ مِنْ كَسْبِهِ»
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মানুষ যা খায় তার মাঝে শ্রেষ্ঠ খাবার হচ্ছে যা সে উপার্জন করে (তার দ্বারা প্রস্তুতকৃত খাবার), আর তার সন্তানও তার উপার্জনের অন্তর্ভুক্ত।
সুনানে নাসাঈ
হাদিস নং ৪৪৫২
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ النَّيْسَابُورِيُّ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنْ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَطْيَبَ مَا أَكَلَ الرَّجُلُ مِنْ كَسْبِهِ، وَإِنَّ وَلَدَهُ مِنْ كَسْبِهِ»
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মানুষ যা খায় তার মাঝে শ্রেষ্ঠ খাবার হচ্ছে যা সে উপার্জন করে (তার দ্বারা প্রস্তুতকৃত খাবার) আর তার সন্তানও তার উপার্জনের অন্তর্গত।
৪৫/২. অধ্যায়ঃ
সন্দেহযুক্ত উপার্জন হতে বিরত থাকা
সুনানে নাসাঈ
হাদিস নং ৪৪৫৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّنْعَانِيُّ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ وَهُوَ ابْنُ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ الشَّعْبِيِّ قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَاللَّهِ لَا أَسْمَعُ بَعْدَهُ أَحَدًا، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ الْحَلَالَ بَيِّنٌ، وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ، وَإِنَّ بَيْنَ ذَلِكَ أُمُورًا مُشْتَبِهَاتٍ - وَرُبَّمَا قَالَ: وَإِنَّ بَيْنَ ذَلِكَ أُمُورًا مُشْتَبِهَةً - "، قَالَ: " وَسَأَضْرِبُ لَكُمْ فِي ذَلِكَ مَثَلًا إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَمَى حِمًى، وَإِنَّ حِمَى اللَّهِ عَزَّ وَجَلَّ مَا حَرَّمَ، وَإِنَّهُ مَنْ يَرْتَعُ حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُخَالِطَ الْحِمَى، - وَرُبَّمَا قَالَ: إِنَّهُ مَنْ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُرْتِعَ فِيهِ - وَإِنَّ مَنْ يُخَالِطُ الرِّيبَةَ يُوشِكُ أَنْ يَجْسُرَ "
বর্ণনাকারী নু'মান ইব্ন বাশীর (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আল্লাহর শপথ! তারপর আর কারো কাছে এভাবে শুনতে পাবো না যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। তিনি (ﷺ) বলেছেন: হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট, আর এতদুভয়ের মাঝে রয়েছে সন্দেহজনক বিষয়সমূহ। সম্ভবত তিনি (ﷺ) বলেন: “এতদুভয়ের মাঝে অনেক সন্দেহজনক বিষয় রয়েছে”।তিনি (ﷺ) বলেন: এ বিষয়ে আমি তোমাদের সম্মুখে একটি দৃষ্টান্ত পেশ করছি, নিশ্চয় মহান ও মহিয়ান আল্লাহর এক সংরক্ষিত চারণভূমি রয়েছে। আর মহান ও মহিয়ান আল্লাহর চারণভূমি হলো, যা তিনি হারাম করেছেন সেগুলো। আর যে ব্যক্তি সেই চারণভূমির আশেপাশে পশু চরায়, সম্ভাবনা থাকে যে, তার পশু সেখানে ঢুকে পড়বে। আর যে ব্যক্তি সন্দেহযুক্ত কাজে লিপ্ত হবে, তার সম্ভাবনা রয়েছে (হারাম কাজে) ঝুঁকে পড়ার।
সুনানে নাসাঈ
হাদিস নং ৪৪৫৪
حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ مَا يُبَالِي الرَّجُلُ مِنْ أَيْنَ أَصَابَ الْمَالَ مِنْ حَلَالٍ أَوْ حَرَامٍ»
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:লোকদের মাঝে এমন এক সময়ের আবির্ভাব ঘটবে যখন কেউ এ কথার পরোয়াই করবে না যে, সে কোন পথে মাল উপার্জন করেছে- হালাল পথে, না হারাম পথে।
সুনানে নাসাঈ
হাদিস নং ৪৪৫৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي خَيْرَةَ، عَنْ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَأْكُلُونَ الرِّبَا، فَمَنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ مِنْ غُبَارِهِ»
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: লোকেদের মাঝে এমন এক সময়ের আবির্ভাব হবে যখন তারা সুদ খাবে। আর যে ব্যক্তি সুদ খাবে না, তার গায়েও তার ধুলাবালি লাগবে।
[১] বর্তমানে সারা বিশ্বে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। এই সুদভিত্তিক অর্থের দ্বারা দেশের শিল্প কল-কারখানা গড়ে তোলা হয়। কাজেই তাতে যা কিছু উৎপন্ন হয়, তা সুদের সাথে সম্পৃক্ত। এর আলোকে বলা যায় যে, বর্তমানে কেউই সুদের প্রভাবমুক্ত নয়।
৪৫/৩. অধ্যায়ঃ
ব্যবসা-বাণিজ্য
সুনানে নাসাঈ
হাদিস নং ৪৪৫৬
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: أَنْبَأَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ يُونُسَ، عَنْ الْحَسَنِ، عَنْ عَمْرِو بْنِ تَغْلِبَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَفْشُوَ الْمَالُ وَيَكْثُرَ، وَتَفْشُوَ التِّجَارَةُ، وَيَظْهَرَ الْعِلْمُ، وَيَبِيعَ الرَّجُلُ الْبَيْعَ فَيَقُولَ: لَا حَتَّى أَسْتَأْمِرَ تَاجِرَ بَنِي فُلَانٍ، وَيُلْتَمَسَ فِي الْحَيِّ الْعَظِيمِ الْكَاتِبُ فَلَا يُوجَدُ "
বর্ণনাকারী আমর ইব্ন তাগলিব (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেয়ামতের আলামতসমূহের কয়েকটি এই যে, সম্পদের আধিক্য ও প্রাচুর্য দেখা দেবে, ব্যবসার প্রসার ঘটবে, বিদ্যা প্রসার লাভ করবে। কোন ব্যক্তি মাল বিক্রিকালে বলবে, আমি অমুক গোত্রের ব্যবসায়ীর সাথে পরামর্শ না করে বিক্রয় করব না। আর বিশাল লোকালয়েও লেখক খোঁজ করে পাওয়া যাবে না।
৪৫/৪. অধ্যায়ঃ
ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ে সতর্কতা অবলম্বন করা ওয়াজিব
সুনানে নাসাঈ
হাদিস নং ৪৪৫৭
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ يَحْيَى قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنِي قَتَادَةُ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَفْتَرِقَا، فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ فِي بَيْعِهِمَا، وَإِنْ كَذَبَا وَكَتَمَا مُحِقَ بَرَكَةُ بَيْعِهِمَا»
বর্ণনাকারী হাকীম ইব্ন হিযাম (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য অবকাশ রয়েছে, যতক্ষণ না তাদের একজন অপরজন হতে আলাদা হয়ে যায়। তারা যদি সততা অবলম্বন করে এবং মালের দোষ-ত্রুটি প্রকাশ করে, তবে উক্ত ক্রয়-বিক্রয়ে বরকত দান করা হয়। আর যদি মিথ্যা বলে এবং মালের দোষ-ত্রুটি গোপন করে তবে তাদের ক্রয়-বিক্রয়ে বরকত বিলুপ্ত করে দেওয়া হয়।
৪৫/৫. অধ্যায়ঃ
যে ব্যক্তি নিজের মাল মিথ্যা শপথ করে বিক্রি করে
সুনানে নাসাঈ
হাদিস নং ৪৪৫৮
َخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ، وَلَا يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ» فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ أَبُو ذَرٍّ: خَابُوا وَخَسِرُوا، قَالَ: «الْمُسْبِلُ إِزَارَهُ، وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ، وَالْمَنَّانُ عَطَاءَهُ»
বর্ণনাকারী আবু যর (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন: তিন শ্রেণির লোক রয়েছে, যাদের সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না; আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ ‘আযাব।রাসূলুল্লাহ (ﷺ) ঐ আয়াত পাঠ করলে আবূ যার (রাঃ) বললেন, কারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়েছে? তিনি (ﷺ) বললেন: তারা হলো, যে কাপড় টাখনুর নিচে ঝুলিয়ে রাখে, যে মিথ্যা শপথ করে মাল বিক্রি করে, আর যে কিছু দিয়ে তার জন্য খোঁটা দেয়।