وَٱلطُّورِ ١
কসম তূর পর্বতের,
পবিত্র কোরআনের ৫২ নম্বর সূরা আত-তুর (পাহাড়) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৪৯ আয়াতের এই সূরাটিতে শেষ বিচারের দিন, পুনরুত্থান এবং আল্লাহর বাণীর সত্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
وَٱلطُّورِ ١
কসম তূর পর্বতের,
وَكِتَـٰبٍۢ مَّسْطُورٍۢ ٢
আর কসম কিতাবের যা লিপিবদ্ধ আছে।
فِى رَقٍّۢ مَّنشُورٍۢ ٣
উন্মুক্ত পাতায়।
وَٱلْبَيْتِ ٱلْمَعْمُورِ ٤
কসম আবাদ গৃহের,* * আবাদ গৃহ বলতে সপ্তাকাশের বায়তুল মা‘মূরকে বুঝানো হয়েছে। অগণিত ফেরেশতা নিরবচ্ছিন্ন ইবাদাতে যা আবাদ রেখেছে।
وَٱلسَّقْفِ ٱلْمَرْفُوعِ ٥
আর সমুন্নত আকাশের;
وَٱلْبَحْرِ ٱلْمَسْجُورِ ٦
কসম তরঙ্গ-বিক্ষুব্ধ সাগরের,* * অন্য তাফসীর মতে-আগুনের সাগর যা দুনিয়াতে হতে পারে, অথবা কিয়ামতে।
إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌۭ ٧
নিশ্চয় তোমার রবের আযাব অবশ্যম্ভাবী।
مَّا لَهُۥ مِن دَافِعٍۢ ٨
যার কোন প্রতিরোধকারী নেই।
يَوْمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوْرًۭا ٩
যেদিন তীব্রভাবে আকাশ প্রকম্পিত হবে,
وَتَسِيرُ ٱلْجِبَالُ سَيْرًۭا ١٠
আর পর্বতমালা দ্রুত পরিভ্রমণ করবে,
32
18