৫১

সূরা আয-যারিয়াত

পবিত্র কোরআনের ৫১ নম্বর সূরা আধ-ধারিয়াত (বিক্ষেপকারী বাতাস) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৬০ আয়াতের এই সূরাটি মুমিনদের পুনরুত্থানের সত্যতা, সৃষ্টিতে আল্লাহর নিদর্শন এবং জীবনের উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয়। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

৫১:১

وَٱلذَّٰرِيَـٰتِ ذَرْوًۭا ١

Ahsanul Bayaan

কসম ধূলিঝড়ের,

৫১:২

فَٱلْحَـٰمِلَـٰتِ وِقْرًۭا ٢

Ahsanul Bayaan

অতঃপর, পানির বোঝা বহনকারী মেঘমালার,

৫১:৩

فَٱلْجَـٰرِيَـٰتِ يُسْرًۭا ٣

Ahsanul Bayaan

অতঃপর মৃদুগতিতে চলমান নৌযানসমূহের,

৫১:৪

فَٱلْمُقَسِّمَـٰتِ أَمْرًا ٤

Ahsanul Bayaan

অতঃপর [আল্লাহর] নির্দেশ বণ্টনকারী ফেরেশতাগণের।

৫১:৫

إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌۭ ٥

Ahsanul Bayaan

তোমরা যে ওয়াদাপ্রাপ্ত হয়েছ তা অবশ্যই সত্য।

৫১:৬

وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٌۭ ٦

Ahsanul Bayaan

নিশ্চয় প্রতিদান অবশ্যম্ভাবী।

৫১:৭

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْحُبُكِ ٧

Ahsanul Bayaan

কসম সৌন্দর্যমন্ডিত আকাশের

৫১:৮

إِنَّكُمْ لَفِى قَوْلٍۢ مُّخْتَلِفٍۢ ٨

Ahsanul Bayaan

নিশ্চয় তোমরা মতবিরোধপূর্ণ কথায় লিপ্ত।

৫১:৯

يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ ٩

Ahsanul Bayaan

যে পথভ্রষ্ট হয়েছে তাকেই তা থেকে ফিরিয়ে নেয়া হয়েছে।

৫১:১০

قُتِلَ ٱلْخَرَّٰصُونَ ١٠

Ahsanul Bayaan

মিথ্যাচারীরা ধ্বংস হোক!

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18