بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ١
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
পবিত্র কোরআনের প্রথম সূরা আল-ফাতিহা (সূচনা) পড়ুন এবং এর বিস্তারিত অর্থ জানুন। মক্কায় নাজিল হওয়া ৭ আয়াতের এই সূরাটি প্রতিটি মুসলিমের নামাজের অবিচ্ছেদ্য অংশ। বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার মূল অর্থ বুঝুন, কোরআন তিলাওয়াত শুনুন এবং ইবাদত ও ইসলামিক হিদায়াতের বার্তা গ্রহণ করুন।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ١
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ ٢
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।
ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ٣
দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু।
مَـٰلِكِ يَوْمِ ٱلدِّينِ ٤
বিচার দিবসের মালিক।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ٥
আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই।
ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ ٦
আমাদেরকে সরল পথ দেখান। পথের হিদায়াত দিন।
صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ ٧
তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদেরকে নিয়ামত দিয়েছেন।যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।
32
18