وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ ١
কসম নক্ষত্রের, যখন তা অস্ত যায়।
পবিত্র কোরআনের ৫৩ নম্বর সূরা আন-নাজম (তারা) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৬২ আয়াতের এই সূরাটিতে ওহীর সত্যতা, জবাবদিহিতার বাস্তবতা এবং শুধুমাত্র আল্লাহর ইবাদত করার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ ١
কসম নক্ষত্রের, যখন তা অস্ত যায়।
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ ٢
তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি।
وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ ٣
আর সে মনগড়া কথা বলে না।
إِنْ هُوَ إِلَّا وَحْىٌۭ يُوحَىٰ ٤
তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়।
عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ ٥
তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর,
ذُو مِرَّةٍۢ فَٱسْتَوَىٰ ٦
প্রজ্ঞার অধিকারী*। অতঃপর সে স্থির হয়েছিল, * জিবরীল।
وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ ٧
তখন সে ঊর্ধ্ব দিগন্তে।
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ ٨
তারপর সে নিকটবর্তী হল, অতঃপর আরো কাছে এল।
فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ ٩
তখন সে নৈকট্য ছিল দু’ ধনুকের পরিমাণ, অথবা তারও কম।
فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ ١٠
অতঃপর তিনি তাঁর বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন।
32
18