إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ ١
যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে।
পবিত্র কোরআনের ৮১ নম্বর সূরা তাকভীর (অন্ধকারাচ্ছন্ন) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ২৯ আয়াতের এই সূরাটিতে শেষ বিচারের দিনের শক্তিশালী দৃশ্য বর্ণনা করা হয়েছে এবং স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, প্রতিটি আত্মা তার কৃতকর্ম সম্পর্কে জানতে পারবে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ, তাফসীর ও কোরআন তিলাওয়াত পড়ুন ও শুনুন।
إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ ١
যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে।
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ ٢
আর নক্ষত্ররাজি যখন পতিত হবে।
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ ٣
আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে।
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ ٤
আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ ٥
আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে।
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ ٦
আর যখন সমুদ্রগুলোকে অগ্নিউত্তাল করা হবে।
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ ٧
আর যখন আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ ٨
আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে।
بِأَىِّ ذَنۢبٍۢ قُتِلَتْ ٩
কী অপরাধে তাকে হত্যা করা হয়েছে?
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ ١٠
আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।
32
18