৮২

সূরা আল-ইনফিতার

পবিত্র কোরআনের ৮২ নম্বর সূরা আল-ইনফিতার (বিদীর্ণ করা) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ১৯ আয়াতের এই সূরাটিতে শেষ বিচারের দিনের বর্ণনা দেওয়া হয়েছে, যখন আকাশ বিদীর্ণ হবে এবং প্রত্যেকে তার আমল সম্পর্কে জানতে পারবে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

৮২:১

إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ ١

Ahsanul Bayaan

যখন আসমান বিদীর্ণ হবে।

৮২:২

وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ ٢

Ahsanul Bayaan

আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে।

৮২:৩

وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ ٣

Ahsanul Bayaan

আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে।

৮২:৪

وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ ٤

Ahsanul Bayaan

আর যখন কবরগুলো উন্মোচিত হবে।

৮২:৫

عَلِمَتْ نَفْسٌۭ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ ٥

Ahsanul Bayaan

তখন প্রত্যেকে জানতে পারবে, সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে।

৮২:৬

يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ ٦

Ahsanul Bayaan

হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে?

৮২:৭

ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ٧

Ahsanul Bayaan

যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুসম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন।

৮২:৮

فِىٓ أَىِّ صُورَةٍۢ مَّا شَآءَ رَكَّبَكَ ٨

Ahsanul Bayaan

যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে গঠন করেছেন।

৮২:৯

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ٩

Ahsanul Bayaan

কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসকে অস্বীকার করে থাক।

৮২:১০

وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ ١٠

Ahsanul Bayaan

আর নিশ্চয় তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18