وَيْلٌۭ لِّلْمُطَفِّفِينَ ١
ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য।
পবিত্র কোরআনের ৮৩ নম্বর সূরা আল-মুতাফফিফিন (প্রতারণা করা) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৩৬ আয়াতের এই সূরাটিতে ওজনে কম দেওয়ার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে, শেষ বিচারের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে এবং সৎকর্মশীলদের চূড়ান্ত পুরস্কারের কথা বলা হয়েছে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ, তাফসীর ও কোরআন তিলাওয়াত পড়ুন ও শুনুন।
وَيْلٌۭ لِّلْمُطَفِّفِينَ ١
ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য।
ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ ٢
যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে।
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ ٣
আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়।
أَلَا يَظُنُّ أُو۟لَـٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ ٤
তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে,
لِيَوْمٍ عَظِيمٍۢ ٥
এক মহা দিবসে ?
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ ٦
যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের জন্য দাঁড়াবে।
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍۢ ٧
কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের ‘আমলনামা সিজ্জীনে।* *সপ্ত যমীনের নীচে অবস্থিত একটি স্থান। পাপীদের আমলনামা সেখানে রাখা হয়।
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌۭ ٨
কিসে তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী?
كِتَـٰبٌۭ مَّرْقُومٌۭ ٩
লিখিত কিতাব।
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ ١٠
সেদিন ধ্বংস অস্বীকারকারীদের জন্য ।
32
18