إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ ١
যখন আসমান ফেটে যাবে।
পবিত্র কোরআনের ৮৪ নম্বর সূরা আল-ইনশিকাক (খণ্ড-বিখণ্ডকরণ) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ২৫ আয়াতের এই সূরাটিতে শেষ বিচারের দিনের বর্ণনা দেওয়া হয়েছে, যখন আকাশ ফেটে যাবে এবং প্রতিটি আত্মাকে তার আমলনামার মুখোমুখি হতে হবে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ ١
যখন আসমান ফেটে যাবে।
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ٢
আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়।
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ ٣
আর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে।
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ٤
আর তার মধ্যে যা রয়েছে তা নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে।
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ٥
আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়।
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَـٰقِيهِ ٦
হে মানুষ, তোমার রব পর্যন্ত (পৌঁছতে) অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ পাবে।
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ ٧
অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে;
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًۭا يَسِيرًۭا ٨
অত্যন্ত সহজভাবেই তার হিসাব-নিকাশ করা হবে।
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًۭا ٩
আর সে তার পরিবার-পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে।
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ ١٠
আর যাকে তার আমলনামা পিঠের পেছনে দেয়া হবে,
32
18