عَبَسَ وَتَوَلَّىٰٓ ١
সে* ভ্রকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
পবিত্র কোরআনের ৮০ নম্বর সূরা আ'বাসা (সে ভ্রু কুঁচকালো) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৪২ আয়াতের এই সূরাটিতে আন্তরিকতা, বিনয় এবং ইসলামিক হিদায়াত খোঁজার মূল্য শেখানো হয়েছে। পরকালের স্পষ্ট বার্তা অনুধাবনের জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
عَبَسَ وَتَوَلَّىٰٓ ١
সে* ভ্রকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ ٢
কারণ তার কাছে অন্ধ লোকটি* আগমন করেছিল। * আবদুল্লাহ ইবনে উম্মে মাকতূম
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ٣
আর কিসে তোমাকে জানাবে যে, সে হয়ত পরিশুদ্ধ হত।
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ ٤
অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ ٥
আর যে বেপরোয়া হয়েছে,
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ٦
তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ।
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ ٧
অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব বর্তাবে না।
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ ٨
পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসল,
وَهُوَ يَخْشَىٰ ٩
আর সে ভয়ও করে,
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ ١٠
অথচ তুমি তার প্রতি উদাসীন হলে।
32
18