وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًۭا ١
কসম নির্মমভাবে (কাফিরদের রূহ) উৎপাটনকারীদের।* * ১-৫ নং আয়াতে বিভিন্ন কাজে নিয়োজিত ফেরেশতাদের কসম করা হয়েছে।
পবিত্র কোরআনের ৭৯ নম্বর সূরা আন-নাজি'আত (প্রচেষ্টাকারী) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৪৬ আয়াতের এই সূরাটিতে পুনরুত্থান, শেষ বিচারের দিন এবং ফেরাউনের গল্পের মাধ্যমে দেওয়া সতর্কবাণী সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًۭا ١
কসম নির্মমভাবে (কাফিরদের রূহ) উৎপাটনকারীদের।* * ১-৫ নং আয়াতে বিভিন্ন কাজে নিয়োজিত ফেরেশতাদের কসম করা হয়েছে।
وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًۭا ٢
আর কসম সহজভাবে বন্ধনমুক্তকারীদের।
وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًۭا ٣
আর কসম দ্রুতগতিতে সন্তরণকারীদের।
فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًۭا ٤
আর দ্রুতবেগে অগ্রসরমানদের।
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًۭا ٥
অতঃপর কসম সকল কার্যনির্বাহকারীদের।
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ ٦
সেদিন কম্পনকারী* প্রকম্পিত করবে। *অর্থাৎ প্রথম শিংগাধ্বনি।
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ ٧
তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী।* *দ্বিতীয় শিংগাধ্বনি।
قُلُوبٌۭ يَوْمَئِذٍۢ وَاجِفَةٌ ٨
সেদিন অনেক হৃদয় ভীত-সন্ত্রস্ত হবে।
أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌۭ ٩
তাদের দৃষ্টিসমূহ নত হবে।
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ ١٠
তারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই,
32
18