১১০

সূরা আন-নাসর

পবিত্র কোরআনের ১১০ নম্বর সূরা আন-নাসর (সাহায্য) পড়ুন। মদিনায় নাজিল হওয়া ৩ আয়াতের এই ছোট সূরাটিতে মুসলমানদের শিক্ষা দেওয়া হয়েছে যে, বিজয় অর্জিত হলে কীভাবে আল্লাহর প্রশংসা এবং তাঁর কাছে ক্ষমা চাইতে হয়। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

১১০:১

إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ ١

Ahsanul Bayaan

যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,

১১০:২

وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًۭا ٢

Ahsanul Bayaan

আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দীনে দাখিল হতে দেখবে,

১১০:৩

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ ۚ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا ٣

Ahsanul Bayaan

তখন তুমি তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ কর এবং তাঁর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি তাওবা কবূলকারী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18