১০৯

সূরা কাফিরুন

পবিত্র কোরআনের ১০৯ নম্বর সূরা আল-কাফিরুন (অবিশ্বাসী) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৬ আয়াতের এই সূরাটিতে আল্লাহর প্রতি খাঁটি ঈমান এবং মিথ্যা উপাসনা বর্জনের সুস্পষ্ট শিক্ষা দেওয়া হয়েছে। ইসলামিক হিদায়াতের জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

১০৯:১

قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ ١

Ahsanul Bayaan

বল, ‘হে কাফিররা,

১০৯:২

لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ ٢

Ahsanul Bayaan

তোমরা যার ‘ইবাদাত কর আমি তার ‘ইবাদাত করি না’।

১০৯:৩

وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ ٣

Ahsanul Bayaan

এবং আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও’।

১০৯:৪

وَلَآ أَنَا۠ عَابِدٌۭ مَّا عَبَدتُّمْ ٤

Ahsanul Bayaan

‘আর তোমরা যার ‘ইবাদত করছ আমি তার ‘ইবাদাতকারী হব না’।

১০৯:৫

وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ ٥

Ahsanul Bayaan

‘আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী হবে না’।

১০৯:৬

لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ ٦

Ahsanul Bayaan

‘তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।’

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18