১১১

সূরা আল-মাসাদ (লাহাব)

পবিত্র কোরআনের ১১১ নম্বর সূরা আল-মাসাদ (খেজুরের পাকানো রশি) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৫ আয়াতের এই সূরাটিতে অহংকার, ঘৃণা এবং আল্লাহর রাসূলের প্রকাশ্য বিরোধিতার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

১১১:১

تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍۢ وَتَبَّ ١

Ahsanul Bayaan

ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং সে নিজেও ধ্বংস হোক।

১১১:২

مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ ٢

Ahsanul Bayaan

তার ধন-সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না।

১১১:৩

سَيَصْلَىٰ نَارًۭا ذَاتَ لَهَبٍۢ ٣

Ahsanul Bayaan

অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে।

১১১:৪

وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ ٤

Ahsanul Bayaan

আর তার স্ত্রী লাকড়ি বহনকারী,

১১১:৫

فِى جِيدِهَا حَبْلٌۭ مِّن مَّسَدٍۭ ٥

Ahsanul Bayaan

তার গলায় পাকানো দড়ি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18