১০১

সূরা আল-কারি'আ

পবিত্র কোরআনের ১০১ নম্বর সূরা আল-কারি'আহ (মহাসংকট) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ১১ আয়াতের এই সূরাটিতে শেষ বিচারের দিনের বর্ণনা দেওয়া হয়েছে, যখন মানুষ বিক্ষিপ্ত হবে এবং আমলনামা পরিমাপ করা হবে। দৈনন্দিন জীবনের ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

১০১:১

ٱلْقَارِعَةُ ١

Ahsanul Bayaan

মহাভীতিপ্রদ শব্দ।

১০১:২

مَا ٱلْقَارِعَةُ ٢

Ahsanul Bayaan

মহাভীতিপ্রদ শব্দ কী?

১০১:৩

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ ٣

Ahsanul Bayaan

তোমাকে কিসে জানাবে মহা ভীতিপ্রদ শব্দ কী?

১০১:৪

يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ ٤

Ahsanul Bayaan

যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত,

১০১:৫

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ ٥

Ahsanul Bayaan

আর পর্বতরাজি হবে ধুনা রঙিন পশমের মত।

১০১:৬

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ ٦

Ahsanul Bayaan

অতঃপর যার পাল্লা ভারী হবে,

১০১:৭

فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ ٧

Ahsanul Bayaan

সে থাকবে সন্তোষজনক জীবনে;

১০১:৮

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ ٨

Ahsanul Bayaan

আর যার পাল্লা হালকা হবে,

১০১:৯

فَأُمُّهُۥ هَاوِيَةٌۭ ٩

Ahsanul Bayaan

তার আবাস হবে হাবিয়া।

১০১:১০

وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ ١٠

Ahsanul Bayaan

আর তোমাকে কিসে জানাবে হাবিয়া কী?

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18