وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًۭا ١
কসম ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির,
পবিত্র কোরআনের ১০০ নম্বর সূরা আল-'আদিয়াত (অভিযানকারী) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ১১ আয়াতের এই সূরাটি আমাদের মানুষের অকৃতজ্ঞতা, সম্পদের প্রতি ভালোবাসা এবং আল্লাহর সামনে চূড়ান্ত জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেয়। দৈনন্দিন জীবনের ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًۭا ١
কসম ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির,
فَٱلْمُورِيَـٰتِ قَدْحًۭا ٢
অতঃপর যারা ক্ষুরাঘাতে অগ্নি-স্ফূলিঙ্গ ছড়ায়,
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا ٣
অতঃপর যারা প্রত্যুষে হানা দেয়,
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا ٤
অতঃপর সে তা দ্বারা ধুলি উড়ায়,
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا ٥
অতঃপর এর দ্বারা শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে;
إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ ٦
নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ ٧
আর নিশ্চয় সে এর উপর (স্বয়ং) সাক্ষী হয়।
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ ٨
আর নিশ্চয় ধন-সম্পদের লোভে সে প্রবল।
۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ ٩
তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে?
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ ١٠
আর অন্তরে যা আছে তা প্রকাশিত হবে।
32
18