أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ١
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে।
পবিত্র কোরআনের ১০২ নম্বর সূরা আত-তাকাসুর (প্রাচুর্যের প্রতিযোগিতা) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৮ আয়াতের এই সূরাটিতে সম্পদ, মর্যাদা এবং প্রাচুর্যের মোহ থেকে সতর্ক করা হয়েছে। জবাবদিহিতার বিষয়ে স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ, তাফসীর ও কোরআন তিলাওয়াত পড়ুন ও শুনুন।
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ١
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে।
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ ٢
যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ٣
কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে,
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ٤
তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে।
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ ٥
কখনো নয়, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে!
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ ٦
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে;
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ ٧
তারপর তোমরা তা নিশ্চিত চাক্ষুষ দেখবে।
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ٨
তারপর সেদিন অবশ্যই তোমরা নিআমত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
32
18