يَـٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ ١
হে বস্ত্রাবৃত!
পবিত্র কোরআনের ৭৪ নম্বর সূরা আল-মুদ্দাস্সির (পোশাক পরিহিত) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৫৬ আয়াতের এই সূরাটিতে নবী মুহাম্মদকে উঠে দাঁড়িয়ে মানুষদের সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
يَـٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ ١
হে বস্ত্রাবৃত!
قُمْ فَأَنذِرْ ٢
উঠ, অতঃপর সতর্ক কর।
وَرَبَّكَ فَكَبِّرْ ٣
আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
وَثِيَابَكَ فَطَهِّرْ ٤
আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র কর।
وَٱلرُّجْزَ فَٱهْجُرْ ٥
আর অপবিত্রতা বর্জন কর।
وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ ٦
আর অধিক পাওয়ার আশায় দান করো না।
وَلِرَبِّكَ فَٱصْبِرْ ٧
আর তোমার রবের জন্যই ধৈর্যধারণ কর।
فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ ٨
অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে,
فَذَٰلِكَ يَوْمَئِذٍۢ يَوْمٌ عَسِيرٌ ٩
আর সেদিন হবে কঠিন দিন।
عَلَى ٱلْكَـٰفِرِينَ غَيْرُ يَسِيرٍۢ ١٠
কাফিরদের জন্য সহজ নয়।
32
18