يَـٰٓأَيُّهَا ٱلْمُزَّمِّلُ ١
হে চাদর আবৃত!
পবিত্র কোরআনের ৭৩ নম্বর সূরা মুজাম্মিল (বস্ত্রাচ্ছাদনকারী) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ২০ আয়াতের এই সূরাটিতে নবী মুহাম্মদ এবং মুমিনদের রাতের ইবাদত, সুন্দরভাবে কোরআন তিলাওয়াত, ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসা করার শিক্ষা দেওয়া হয়েছে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদ ও তাফসীরসহ আরবি পাঠ পড়ুন।
يَـٰٓأَيُّهَا ٱلْمُزَّمِّلُ ١
হে চাদর আবৃত!
قُمِ ٱلَّيْلَ إِلَّا قَلِيلًۭا ٢
রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া।
نِّصْفَهُۥٓ أَوِ ٱنقُصْ مِنْهُ قَلِيلًا ٣
রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম।
أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ ٱلْقُرْءَانَ تَرْتِيلًا ٤
অথবা তার চেয়ে একটু বাড়াও। আর স্পষ্টভাবে ধীরে ধীরে কুরআন আবৃত্তি কর।
إِنَّا سَنُلْقِى عَلَيْكَ قَوْلًۭا ثَقِيلًا ٥
নিশ্চয় আমি তোমার প্রতি এক অতিভারী বাণী নাযিল করছি।
إِنَّ نَاشِئَةَ ٱلَّيْلِ هِىَ أَشَدُّ وَطْـًۭٔا وَأَقْوَمُ قِيلًا ٦
নিশ্চয় রাত-জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং স্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী।
إِنَّ لَكَ فِى ٱلنَّهَارِ سَبْحًۭا طَوِيلًۭا ٧
নিশ্চয় তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।
وَٱذْكُرِ ٱسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًۭا ٨
আর তুমি তোমার রবের নাম স্মরণ কর এবং একাগ্রচিত্তে তাঁর প্রতি নিমগ্ন হও।
رَّبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ فَٱتَّخِذْهُ وَكِيلًۭا ٩
তিনি পূর্ব ও পশ্চিমের রব, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। সুতরাং তাঁকেই তুমি কার্য সম্পাদনকারীরূপে গ্রহণ কর।
وَٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱهْجُرْهُمْ هَجْرًۭا جَمِيلًۭا ١٠
আর তারা যা বলে, তাতে তুমি ধৈর্য ধারণ কর এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চল।
32
18