لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَـٰمَةِ ١
আমি কসম করছি কিয়ামতের দিনের!
পবিত্র কোরআনের ৭৫ নম্বর সূরা আল-কিয়ামাহ (পুনরুত্থান) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৪০ আয়াতের এই সূরাটিতে শেষ বিচারের দিন, মানুষের জবাবদিহিতা এবং মৃতকে জীবিত করার আল্লাহর ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। ইসলামিক হিদায়াতের জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَـٰمَةِ ١
আমি কসম করছি কিয়ামতের দিনের!
وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ ٢
আমি আরো কসম করছি আত্ম-ভৎর্সনাকারী আত্মার!
أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ ٣
মানুষ কি মনে করে যে, আমি কখনই তার অস্থিসমূহ একত্র করব না?
بَلَىٰ قَـٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ ٤
হ্যাঁ, আমি তার আংগুলের অগ্রভাগসমূহও পুনর্বিন্যস্ত করতে সক্ষম।
بَلْ يُرِيدُ ٱلْإِنسَـٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ ٥
বরং মানুষ চায় ভবিষ্যতেও পাপাচার করতে।
يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَـٰمَةِ ٦
সে প্রশ্ন করে, ‘কবে কিয়ামতের দিন’?
فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ ٧
যখন চক্ষু হতচকিত হবে।
وَخَسَفَ ٱلْقَمَرُ ٨
আর চাঁদ কিরণহীন হবে,
وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ ٩
আর চাঁদ ও সূর্যকে একত্র করা হবে।
يَقُولُ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ ١٠
সেদিন মানুষ বলবে, ‘পালাবার স্থান কোথায়’?
32
18