৬৯

সূরা আল-হাক্কাহ

পবিত্র কোরআনের ৬৯ নম্বর সূরা আল-হাক্কাহ (নিশ্চিত সত্য) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৫২ আয়াতের এই সূরাটিতে শেষ বিচারের দিন, পূর্ববর্তী জাতিগুলোর পরিণতি এবং ওহীর সত্যতা সম্পর্কে সতর্ক করা হয়েছে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

৬৯:১

ٱلْحَآقَّةُ ١

Ahsanul Bayaan

অবশ্যম্ভাবী ঘটনা (কিয়ামত)।

৬৯:২

مَا ٱلْحَآقَّةُ ٢

Ahsanul Bayaan

অবশ্যম্ভাবী ঘটনা কী?

৬৯:৩

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ ٣

Ahsanul Bayaan

আর কিসে তোমাকে জানাবে অবশ্যম্ভাবী ঘটনা কী?

৬৯:৪

كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ ٤

Ahsanul Bayaan

সামূদ ও ‘আদ সম্প্রদায় সজোরে আঘাতকারী (কিয়ামত)কে অস্বীকার করেছিল।

৬৯:৫

فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ ٥

Ahsanul Bayaan

আর সামূদ সম্প্রদায়, তাদেরকে বিকট শব্দ দ্বারা ধ্বংস করা হয়েছিল।

৬৯:৬

وَأَمَّا عَادٌۭ فَأُهْلِكُوا۟ بِرِيحٍۢ صَرْصَرٍ عَاتِيَةٍۢ ٦

Ahsanul Bayaan

আর ‘আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল প্রচন্ড ঠান্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা।

৬৯:৭

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍۢ وَثَمَـٰنِيَةَ أَيَّامٍ حُسُومًۭا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍۢ ٧

Ahsanul Bayaan

তিনি তাদের উপর তা সাত রাত ও আট দিন বিরামহীনভাবে চাপিয়ে দিয়েছিলেন। ফলে তুমি উক্ত সম্প্রদায়কে সেখানে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পেতে যেন তারা সারশূন্য খেজুর গাছের মত।

৬৯:৮

فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍۢ ٨

Ahsanul Bayaan

তারপর তুমি কি তাদের জন্য কোন অবশিষ্ট কিছু দেখতে পাও?

৬৯:৯

وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَـٰتُ بِٱلْخَاطِئَةِ ٩

Ahsanul Bayaan

আর ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে দেয়া জনপদবাসীরা পাপাচারে লিপ্ত হয়েছিল।

৬৯:১০

فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةًۭ رَّابِيَةً ١٠

Ahsanul Bayaan

আর তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল। সুতরাং তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18