نٓ ۚ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ ١
নূন; কলমের কসম এবং তারা যা লিখে তার কসম!
পবিত্র কোরআনের ৬৮ নম্বর সূরা আল-কালাম (কলম) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৫২ আয়াতের এই সূরাটিতে নবীর মহান চরিত্রের রক্ষা করা হয়েছে এবং যারা ঐশী নির্দেশনা প্রত্যাখ্যান করে তাদের সতর্ক করা হয়েছে। দৈনন্দিন জীবনের ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
نٓ ۚ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ ١
নূন; কলমের কসম এবং তারা যা লিখে তার কসম!
مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍۢ ٢
তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও।
وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍۢ ٣
আর নিশ্চয় তোমার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍۢ ٤
আর নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত।
فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ ٥
অতঃপর শীঘ্রই তুমি দেখতে পাবে এবং তারাও দেখতে পাবে-
بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُ ٦
তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত?
إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ ٧
নিশ্চয় তোমার রবই সম্যক পরিজ্ঞাত তাদের ব্যাপারে যারা তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনি হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কেও সম্যক জ্ঞাত।
فَلَا تُطِعِ ٱلْمُكَذِّبِينَ ٨
অতএব তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করো না।
وَدُّوا۟ لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ ٩
তারা কামনা করে, যদি তুমি আপোষকামী হও, তবে তারাও আপোষকারী হবে।
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍۢ مَّهِينٍ ١٠
আর তুমি আনুগত্য করো না প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক কসমকারী, লাঞ্ছিত।
32
18