سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍۢ وَاقِعٍۢ ١
এক প্রশ্নকারী জিজ্ঞাসা করল এমন আযাব সম্পর্কে, যা আপতিত হবে-* *আয়াতটির আরেক অর্থ হল, ‘একজন প্রার্থনাকারী এমন আযাবের দো‘আ করল যা আপতিত হবে’।
পবিত্র কোরআনের ৭০ নম্বর সূরা আল-মা'রিজ (উন্নয়নের সোপান) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৪৪ আয়াতের এই সূরাটিতে শেষ বিচারের দিন, মানুষের দুর্বলতা এবং প্রকৃত মুমিনদের মহৎ গুণাবলি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে। ইসলামিক হিদায়াতের জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍۢ وَاقِعٍۢ ١
এক প্রশ্নকারী জিজ্ঞাসা করল এমন আযাব সম্পর্কে, যা আপতিত হবে-* *আয়াতটির আরেক অর্থ হল, ‘একজন প্রার্থনাকারী এমন আযাবের দো‘আ করল যা আপতিত হবে’।
لِّلْكَـٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌۭ ٢
কাফিরদের উপর, যার কোন প্রতিরোধকারী নেই।
مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ ٣
ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী আল্লাহর পক্ষ থেকে,
تَعْرُجُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍۢ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍۢ ٤
ফেরেশতাগণ ও রূহ এমন এক দিনে আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয়, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
فَٱصْبِرْ صَبْرًۭا جَمِيلًا ٥
অতএব তুমি উত্তমরূপে ধৈর্যধারণ কর।
إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًۭا ٦
তারা তো এটিকে সুদূরপরাহত মনে করে।
وَنَرَىٰهُ قَرِيبًۭا ٧
আর আমি দেখছি তা আসন্ন।
يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ ٨
সেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর ন্যায়।
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٩
এবং পর্বতসমূহ হয়ে যাবে রঙিন পশমের ন্যায়।
وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًۭا ١٠
আর অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না।
32
18