هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ ١
কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে?
পবিত্র কোরআনের ৮৮ নম্বর সূরা আল-গাশিয়াহ (বিহ্বলকর ঘটনা) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ২৬ আয়াতের এই সূরাটিতে শেষ বিচারের দিন, মানুষের বিভিন্ন অবস্থা এবং সৃষ্টিতে আল্লাহর সুস্পষ্ট নিদর্শনের বর্ণনা দেওয়া হয়েছে। ইসলামিক হিদায়াতের জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ ١
কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে?
وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ ٢
সেদিন অনেক চেহারা হবে অবনত।
عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ ٣
কর্মক্লান্ত, পরিশ্রান্ত।
تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ ٤
তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ ٥
তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে।
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ ٦
তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া কোন খাদ্য থাকবে না।
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ ٧
তা মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।
وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ ٨
সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়।
لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ ٩
নিজদের চেষ্টা সাধনায় সন্তুষ্ট।
فِى جَنَّةٍ عَالِيَةٍۢ ١٠
সুউচ্চ জান্নাতে।
32
18