৮৭

সূরা আল-আ'লা

পবিত্র কোরআনের ৮৭ নম্বর সূরা আল-আ'লা (সর্বোন্নত) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ১৯ আয়াতের এই সূরাটিতে আল্লাহর মহত্ত্ব, নিখুঁত সৃষ্টি এবং নির্দেশনার প্রশংসা করা হয়েছে। ইবাদত ও দৈনন্দিন জীবনের ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

৮৭:১

سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى ١

Ahsanul Bayaan

তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর,

৮৭:২

ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ ٢

Ahsanul Bayaan

যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম করেন।

৮৭:৩

وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ ٣

Ahsanul Bayaan

আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন।

৮৭:৪

وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ ٤

Ahsanul Bayaan

আর যিনি তৃণ-লতা বের করেন।

৮৭:৫

فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ ٥

Ahsanul Bayaan

তারপর তা কালো খড়-কুটায় পরিণত করেন।

৮৭:৬

سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ ٦

Ahsanul Bayaan

আমি তোমাকে পড়িয়ে দেব অতঃপর তুমি ভুলবে না।

৮৭:৭

إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ ٧

Ahsanul Bayaan

আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে।

৮৭:৮

وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ ٨

Ahsanul Bayaan

আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব।

৮৭:৯

فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ ٩

Ahsanul Bayaan

অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসু হয়।

৮৭:১০

سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ ١٠

Ahsanul Bayaan

সে-ই উপদেশ গ্রহণ করে, যে ভয় করে ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18