وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ١
কসম আসমানের ও রাতে আগমনকারীর।
পবিত্র কোরআনের ৮৬ নম্বর সূরা আত-তারিক (রাতের আগন্তুক) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ১৭ আয়াতের এই সূরাটি সৃষ্টির ওপর আল্লাহর ক্ষমতা, পুনরুত্থান এবং জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেয়। দৈনন্দিন জীবনে ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ١
কসম আসমানের ও রাতে আগমনকারীর।
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ ٢
আর কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?
ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ ٣
উজ্জ্বল নক্ষত্র।
إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ ٤
প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে।
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ مِمَّ خُلِقَ ٥
অতএব মানুষের চিন্তা করে দেখা উচিৎ, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে ?
خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ ٦
তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি থেকে।
يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ ٧
যা বের হয় মেরুদন্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে।
إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ ٨
নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম।
يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ ٩
যে দিন গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।
فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ ١٠
অতএব তার কোন শক্তি থাকবে না। আর সাহায্যকারীও না।
32
18