৮৯

সূরা আল-ফাজর

পবিত্র কোরআনের ৮৯ নম্বর সূরা আল-ফজর (ভোরবেলা) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৩০ আয়াতের এই সূরাটি আল্লাহর ন্যায়বিচার, অহংকারী জাতির পতন এবং সম্পদ ও কষ্টের পরীক্ষার কথা স্মরণ করিয়ে দেয়। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

৮৯:১

وَٱلْفَجْرِ ١

Ahsanul Bayaan

কসম ভোরবেলার।

৮৯:২

وَلَيَالٍ عَشْرٍۢ ٢

Ahsanul Bayaan

কসম দশ রাতের।

৮৯:৩

وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ ٣

Ahsanul Bayaan

কসম জোড় ও বিজোড়ের।

৮৯:৪

وَٱلَّيْلِ إِذَا يَسْرِ ٤

Ahsanul Bayaan

কসম রাতের, যখন তা বিদায় নেয়।

৮৯:৫

هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌۭ لِّذِى حِجْرٍ ٥

Ahsanul Bayaan

এর মধ্যে কি বোধশক্তিসম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে?

৮৯:৬

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ٦

Ahsanul Bayaan

তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করেছেন ‘আদ জাতির সাথে?

৮৯:৭

إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ ٧

Ahsanul Bayaan

ইরাম গোত্রের সাথে, যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী?

৮৯:৮

ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَـٰدِ ٨

Ahsanul Bayaan

যার সমতুল্য কোন দেশে সৃষ্টি করা হয়নি।

৮৯:৯

وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ ٩

Ahsanul Bayaan

আর সামূদ সম্প্রদায়, যারা উপত্যকায় পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করেছিল?

৮৯:১০

وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ ١٠

Ahsanul Bayaan

আর ফির‘আউন, সেনাছাউনীর অধিপতি?

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18